দুই দশকের দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নিজেকে বারবার ভেঙেছেন এবং গড়েছেন অভিনেতা সোহেল মণ্ডল। মঞ্চনাটক দিয়ে শুরু হওয়া তাঁর এই যাত্রাপথ নাটক ও সিনেমার অলিগলি পেরিয়ে ওটিটি প্ল্যাটফর্মে এসে এক অনন্য উচ্চতা লাভ করেছে। ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে বোদ্ধা দর্শকদের প্রশংসা কুড়ালেও এবারের ঈদুল ফিতরে তিনি হাজির হয়েছেন এক সম্পূর্ণ নতুন অবতারে। তরুণ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’-এ দুর্ধর্ষ ভিলেন বা খলনায়কের চরিত্রে অভিনয় করে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের মুখে এখন কেবল সোহেল মণ্ডলের অভিনয়ের জয়গান।দর্শকদের এমন প্রতিক্রিয়ায় দারুণ উচ্ছ্বসিত সোহেল মণ্ডল। ঈদের দিন থেকেই তিনি সিনেমাটির প্রচারণায় হলে হলে ঘুরছেন এবং সরাসরি দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো প্রশংসাই ভালো লাগে। আমি খুব আনন্দিত যে দর্শক হলে এসে ‘রাক্ষস’ দেখছেন এবং আমাদের চরিত্রগুলো নিয়ে কথা বলছেন। এটি আমাকে আরও অনুপ্রাণিত করছে।’এর আগে ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মুসাফির’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন সোহেল। প্রায় এক দশক পর আবারও বাণিজ্যিক চলচ্চিত্রে ভিলেন হিসেবে ফিরে এলেন তিনি।ভবিষ্যতেও বড় পর্দায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে তিনি জানান, গল্প ও চরিত্র পছন্দ হলে ভিলেন, হিরো কিংবা অন্য যেকোনো চরিত্রেই আবার দর্শকের সামনে হাজির হবেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু
হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে বনান্ত ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (০৯ আগস্ট) দুপুরে ছাতিরচর করচবনের Read more

নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা
নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনায় ইতালিসহ ৫ দেশের তীব্র নিন্দা

নেতানিয়াহুর পুরো গাজা দখলের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন অস্ট্রেলিয়া, জার্মানি, ইতালি, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা। শুক্রবার (০৮ আগস্ট) এক যৌথ বিবৃতিতে Read more

দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
দৌলতদিয়া পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।শনিবার (১৭ মে) রাত Read more

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের উপর আছড়ে পড়ে মজিদ মিয়া (৫৮) নামে এক চা দোকানদার মারাগেছে।মঙ্গলবার (২১ অক্টোবর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন