ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনা তদন্তে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে ৭-সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে।কমিটির অন্য সদস্যরা হলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার। এছাড়া সহকারী প্রক্টর শারমীন কবির কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আর ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত) সাচিবিক দায়িত্ব পালন করবেন।এর আগে, মঙ্গলবার (১৩ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় রাত ১২টার দিকে সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাম্যকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। এর আগে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মিঠুন আলী (৩০) নামে এক চা ব্যবসায়ী নিহত Read more

ভালোবেসে বিয়ে, স্ত্রীকে ঘরে তোলার আগেই পরপারে আবদুল খালেক
ভালোবেসে বিয়ে, স্ত্রীকে ঘরে তোলার আগেই পরপারে আবদুল খালেক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আবদুল খালেক (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার Read more

স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে
স্বামীর কথায় নিজেকে শেষ করলেন স্ত্রী, দায়ী করলেন শ্বশুর ও ননদকে

মাত্র চার মাস আগে বিয়ে হয়েছিল ২৩ বছর বয়সী এক নারীর। কিন্তু সে আত্মহত্যা করার আগে একটি ভিডিও রেকর্ড রেখে Read more

দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড
দেশের ব্যাংক খাতে কোটিপতি সংখ্যায় নতুন রেকর্ড

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি জমা থাকা হিসাবের সংখ্যায় রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের Read more

বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার
বিকেলে জেল থেকে বেরিয়ে রাতেই ডাকাতির চেষ্টাকালে যুবক গ্রেফতার

কুমিল্লায় বিকেলে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে বের হওয়া তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আরও Read more

ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান
ভালুকায় মহাসড়কের পাশের ভাসমান দোকান উচ্ছেদ অভিযান

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন