ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে হলটির সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা হলেন- মো. আল আমিন তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ নাট্য ও বিতর্ক সম্পাদক ছিলেন।রবিবার (০৬ জুলাই) দুপুরে তাকে হল থেকে আটক করা হয়। আল আমিন ঢাবির ১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার আটকের বিষয়টি একাধিক শিক্ষার্থী নিশ্চিত করেছেন।ঢাবির ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, কয়েকজন জুনিয়র হলে ছাত্রলীগ নেতা আল-আমিনকে দেখে আমাদের খবর দেয়। আমরা তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেই। তিনি হলে থাকাকালীন শিক্ষার্থীদের গেস্টরুমে নামে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি পরীক্ষার সময়ও শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।জানা গেছে, আটকৃত ছাত্রলীগ নেতার নামে নিজ এলাকা বরগুনায় একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে কোর্টে চালান করা হয়েছে বলে সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছে, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর।উল্লেখ্য, আল আমিন নিষিদ্ধ ছাত্রলীগের জয়-লেখক কমিটির উপ নাট্য ও বিতর্ক সম্পাদক ছিলেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান
দেশ থেকে স্বৈরাচার চলে গেলেও অদৃশ্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: তারেক রহমান

দেশে সরাসরি স্বৈরাচার না থাকলেও এখন একটি ‘অদৃশ্য শক্তি’ ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং Read more

ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা
ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা

পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের Read more

বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
বরগুনায় নৌবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

বরগুনার পাথরঘাটায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজা সহ মোঃ শুক্কুর হোসেন (৬০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্কুর হোসেন Read more

তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা
তিন দশকের দুর্নীতির বিচার ও নতুন সংবিধান চায় নেপালের জেন-জিরা

নেপালে ব্যাপক বিক্ষোভে সরকারের পতনের পর নতুন করে সংবিধান পুনর্লিখন, সরাসরি নির্বাহী নেতৃত্ব এবং গত তিন দশকের লুটপাটের তদন্তসহ রাজনৈতিক Read more

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন স্থগিত

চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, অনেকে আহত হওয়ায় এবং তৃণমূলের সদস্যদের একত্রিত করার Read more

‎মানিকগঞ্জে চাঁদের হাসি হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান
‎মানিকগঞ্জে চাঁদের হাসি হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের অভিযান

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের  পৌর মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত চাঁদের হাসি হাসপাতালে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ‎‎বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন