জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান।শুক্রবার (২৯ আগস্ট) রাত পৌনে ১২টার টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।এ সময় শিক্ষার্থীদের ‘জাপা, ব্যান ব্যান’, ‘একটা একটা জাপা ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘হাসিনা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ইন্টেরিম চমৎকার ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।শিক্ষার্থীরা বলেন, ভারতের প্রেসক্রিপশনে আগে জিএম কাদেররা নির্বাচন করেছে। আওয়ামী লীগ বিপদে থাকায় ভারত জাতীয় পার্টিকে এখন বি টিম হিসেবে ব্যবহার করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে৷ জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই এমনটা হলে আবারও আপনাদের উপর ৫ আগস্ট নেমে আসবে।বাংলা বিভাগের শিক্ষার্থী ও ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মোসাদ্দিল আলী ইবনে মোহাম্মদ বলেন, পুলিশ তাদের পূর্বের আচরণ এখনো বদলায়নি। ৫ আগস্ট পরে যখনই জুলাইয়ের যোদ্ধারা দাবিদাওয়া নিয়ে আন্দোলন করেছে হাসিনার আমলের মতো পুলিশ একই কায়দায় হামলা চালিয়েছে। বুয়েটের শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ হামলা চালিয়েছে। হামলায় জড়িত পুলিশদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর Read more

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাবেক বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কর্তৃক ছাত্রদলের সাবেক নেতার বাবা কে হত্যা চেষ্টার Read more

নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫
নিউইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন আরও অনেকে। নায়াগ্রা জলপ্রপাত থেকে ফেরার পথে বাসটি Read more

‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’
‌‘কিছু না করেই ওবামা নোবেল পেয়েছে, আর আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি’

যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন, সেখানে এত কিছু করে নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত Read more

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট ও ফুটবলের শীর্ষ সংগঠন Read more

নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদীতে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদীতে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রাকিব হোসেন (১৪) এর লাশ ভেসে উঠেছে।সোমবার (১১ আগস্ট) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন