ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।তিনি জানান, সকাল ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একাধিক মামলা রয়েছে।এর আগে, ৬ এপ্রিল রাজধানীর বায়তুল মোকাররম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে শুরু হওয়া ঝটিকা এ বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত
লন্ডন সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এসময় বিমানটি আগুনে পুড়ে গেছে বলে নিশ্চিত করেছে এসেক্স পুলিশ। খবর বিবিসিরোববার (১৩ Read more

বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চিংড়ির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও গুণগত উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই Read more

বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন
বাচ্চা সামলাতে গিয়ে হাসির ঝড় তুলবেন মিস্টার বিন

মিস্টার বিন মানেই হাসির ঝড়! রোয়ান অ্যাটকিনসনের সেই বিখ্যাত চরিত্র যেন মুহূর্তেই দূর করে দেয় মন খারাপ। ২০২২ সালে নেটফ্লিক্সে Read more

ভাঙ্গুড়ায় গভীর রাতে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
ভাঙ্গুড়ায় গভীর রাতে বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।রোববার (১১ মে) দিবাগত রাত ২টার দিকে ভাঙ্গুড়া Read more

আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু
আমার স্ত্রীই ঠিক করেন কখন হামলা চালানো হবে: নেতানিয়াহু

ফের বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি কনস্যুলেটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রী সারা Read more

৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের
৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের

নতুন বাংলাদেশে নানা পরিবর্তনের অঙ্গীকার থাকলেও ৪৪তম বিসিএস প্রার্থীরা এখনও রয়ে গেছেন দীর্ঘ অপেক্ষা এবং হতাশায়। এর অন্যতম কারণ ৪৪তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন