ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের এই খবর বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বলা হয়, রাজধানী ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে অন্তত একজন নিহত হয়েছেন।আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি বেলা ১ টা ৬ মিনিটে উড্ডয়ন করে।মার্কিন বার্তা সংস্থা এপি ‘ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, বিমান বিধ্বস্তের এই ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ-৭ যুদ্ধবিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয়েছে। ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হওয়ায় শিক্ষার্থীসহ অনেকে হতাহত হয়েছেন। তবে বাংলাদেশের ফায়ার সার্ভিস এই দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঢাকার একটি কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হওয়ায় একজন নিহত হয়েছেন।মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক, ব্রিটিশ সংবাদমাধ্যম সানডে এক্সপ্রেস, ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে বাংলাদেশের এই বিমান বিধ্বস্তের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে

কালের বিবর্তনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তালগাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে Read more

একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ
একেক দিন একেক কথা নয়, ট্রাম্পকে ম্যাখোঁ

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ডাকে সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মিত্রদের সরাসরি হরমুজ প্রণালিতে গিয়ে তা দখল করার নির্দেশ Read more

নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনায় বজ্রপাতে ১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নেত্রকোনার মদনে মাদরাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত নামের দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার Read more

গ্রেপ্তার এড়াতে শ্রমিক সেজেও শেষ রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার
গ্রেপ্তার এড়াতে শ্রমিক সেজেও শেষ রক্ষা হয়নি ছাত্রলীগ নেতার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের Read more

ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!
ত্রিশালে মাদ্রাসার খেলার মাঠ দখল করে সবজি চাষ!

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা ২নং ওয়ার্ডে অবস্থিত উজানপাড়া আলিম মাদ্রাসার খেলার মাঠ দখল করে চলছে ডাটা চাষ। এতে মাদ্রাসার পরিবেশ হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন