বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে খোলা চিঠি পাঠিয়েছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। চিঠিতে সাম্প্রতিক মানবাধিকার উদ্যোগের প্রশংসা করে আরও কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে সংস্থাগুলো।চিঠিটি রবিবার (১৯ অক্টোবর) হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে প্রকাশিত হয়। এতে স্বাক্ষরকারী ছয়টি মানবাধিকার সংস্থা হলো- সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।চিঠিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া কিছু ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে ৬ সংস্থা মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে ১২ দফা সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে:গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, র‍্যাব বিলুপ্ত এবং নিরাপত্তা খাত সংস্কার, গুমকে ফৌজদারি অপরাধ হিসেবে আইন অন্তর্ভুক্ত করা, জাতীয় মানবাধিকার কমিশনকে প্যারিস প্রিন্সিপাল অনুযায়ী স্বাধীন ও কার্যকর করা। বিতর্কিত আইনসমূহ- সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও মানহানির ধারা- আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন, ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও জাতীয় তথ্য ব্যবস্থাপনা বিষয়ক খসড়া অধ্যাদেশগুলো আন্তর্জাতিক মানদণ্ডে পুনর্গঠন।চিঠিতে উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অধিকারের স্বীকৃতি দিতে হলে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি। সংস্থাগুলোর মতে, রাজনৈতিক দলের নিষিদ্ধকরণ প্রকৃত বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।গত বছরের জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে জাতিসংঘ যে প্রতিবেদন প্রকাশ করে, তাতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে। এরপর বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১০ মে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং ১২ মে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।সংস্থাগুলোর চিঠিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ, সাংবাদিকদের নির্বিচারে গ্রেফতার ও আটক থেকে মুক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা বাতিলের আহ্বান জানানো হয়। একইসঙ্গে এনজিও ব্যুরো সংস্কার এবং বিদেশি অনুদানপ্রাপ্ত সংস্থাগুলোর কার্যক্রমে নিয়ন্ত্রণ শিথিল করারও সুপারিশ করা হয়।চিঠিতে রোহিঙ্গাদের জোরপূর্বক প্রত্যাবাসন বন্ধ করা, তাদের চলাচল, জীবিকা ও শিক্ষার সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) রোহিঙ্গা নিপীড়ন মামলায় পূর্ণ সহযোগিতা নিশ্চিত করার দাবি জানানো হয়। এ ছাড়া আইসিসির চাহিদা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের হস্তান্তরের আহ্বানও জানানো হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’
‘ইউনূস-মোদী বৈঠক: পারস্পরিক আস্থা পুনরুদ্ধারই মূল লক্ষ্য’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মার্কিন পাল্টা শুল্ক আরোপের কারণে বাংলাদেশের রপ্তানি খাতে যে উদ্বেগ দেখা দিয়েছে সে সংক্রান্ত খবর Read more

‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’
‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’

তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারী অসহায় Read more

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের অবশিষ্ট সবকিছু শেষ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোকে দায়িত্ব নেয়ার Read more

নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো
নতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রো

সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অ্যাপলের নতুন আইফোন উন্মোচনের ঐতিহ্য রয়েছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যানের মতে, অ্যাপল ৯ সেপ্টেম্বর অথবা ১০ সেপ্টেম্বর Read more

পুরান ঢাকায় কারখানায় আগুন
পুরান ঢাকায় কারখানায় আগুন

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার Read more

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ভারত-রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার ক্রেমলিনে পুতিন ও জয়শঙ্করের মধ্যে আলোচনা হয়। গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন