সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা খনিজ পাথর রাজধানীর ডেমরা থেকে উদ্ধার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী সারুলিয়া এলাকার সাতটি পাথরের আড়তে অভিযান চালিয়ে আনুমানিক ৪০ হাজার ঘনফুট মূল্যবান পাথর জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।র‍্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পাথর নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে সন্ধ্যা থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি চালিয়ে রাত ৮টার দিকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দেখা যায়, সাতটি আড়তে ট্রাকে বোঝাই সাদা পাথর বালু দিয়ে ঢেকে রাখা হয়েছিল। উদ্ধারকৃত পাথরের মধ্যে আস্ত ও মেশিনে ক্রাশ করা পাথর রয়েছে।লে. কর্নেল সাজ্জাদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ এলাকা থেকে প্রায় ২ লাখ ঘনফুট সাদা পাথর (বাজারমূল্য ২০০–২৫০ কোটি টাকা) এবং প্রায় ৬ লাখ ঘনফুট বালু (বাজারমূল্য প্রায় ২৪০ কোটি টাকা) লুট হয়েছে। অবৈধভাবে উত্তোলিত এসব পাথরের অধিকাংশ স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে জমা করে ক্রাশার মেশিনে পাঠানো হয়।তিনি আরও বলেন, অভিযানের সময় আড়তের লোকজন পালিয়ে যায়। মালিকপক্ষের তালিকা তৈরি করে পরিবেশ অধিদফতরের বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ
নেত্রকোনায় অবৈধ কয়লা বোঝাই ট্রাক জব্দ

নেত্রকোনার দূর্গাপুরে অবৈধ কয়লাবাহী ট্রাকসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার (২৪ মে) দুপুরে পৌর শহরের বিরিশিরি বাজারে অভিযান চালিয়ে এই ট্রাক Read more

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন
মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগাপ্লুত ৯ জন

মেহেরপুরে ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেছেন ৯ জন। একজন নারী ও আটজন পুরুষ এ চাকরিতে লিখিত Read more

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের ৮১ জনের বিরুদ্ধে মামলা

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ Read more

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩
কুয়াকাটায় পর্যটককে মারধর করে ছিনতাই, যুবদল নেতাসহ গ্রেফতার ৩

পটুয়াখালীর কুয়াকাটায় মো. তুহিন নামে এক পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই এবং দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় Read more

রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের
রাজাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা জিম্বাবুয়ের

সিকান্দার রাজাকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের ঘোষিত এ দলে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন