সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩০ জনে দাঁড়িয়েছে।রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৯৫৩ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে ১৯৭, ঢাকা উত্তর সিটিতে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২২ জন, খুলনা বিভাগে ৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২৩ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৫৪ হাজার ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এদিকে গত একদিনে সারা দেশে ৮৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৭৮৩ জন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ
ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশা এবং ডুবো চরের কারণে বরিশাল থেকে ঢাকাগামী চারটি লঞ্চ ও অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চের যাত্রা বাতিল করেছে বরিশাল Read more

দিনাজপুরে ইটভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা
দিনাজপুরে ইটভাটায় অভিযান, ১৭ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে তিন দিনে ১১টি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার ছয়টি চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সময়ে Read more

শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

আগামী ২২ জানুয়ারি সিলেটের হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (১০ জানুয়ারি) বিএনপির Read more

ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিভিন্ন হাওর ও জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেনু পোনা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিশেষ Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন