ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ লক্ষ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর যমুনা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে অনুষ্ঠিত নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা।বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে পোস্টাল ভোটের জন্যে অ্যাপ রাখবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগের এবং পরের ৭২ ঘণ্টা কীভাবে সামাল দেয়া হবে সেটা নিয়েও আলোচনা হয়েছে।’যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব সংস্থাকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে দুটি পৃথক কমিটি কাজ করবে। ডিজইনফরমেশন মোকাবিলার বিষয়েও বিশেষ টিম গঠন হবে। ফেসবুকের সঙ্গেও এ বিষয়ে আলোচনা চলছে।’প্রেস সচিব আরও বলেন, সেনাবাহিনী ও নৌবাহিনীসহ মোট প্রায় ৯২ হাজার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রায় ৯০ হাজার সেনা এবং বাকিরা নৌবাহিনীর সদস্য। সবচেয়ে বড় বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে আনসার বাহিনী। পুলিশের কাছেও থাকবে বডি ক্যামেরা।তিনি আরও দাবি করেন, ‘একবিংশ শতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বড় খুনি আর কেউ নেই—জাতিসংঘের প্রতিবেদনে সেটি উল্লেখ আছে। কেউ অপকর্ম করে পার পাবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।’সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরও জানান, নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে, এবং প্রশাসনের সব স্তর থেকে সহযোগিতা পাচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ
বাঘায় পদ্মার পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ

পদ্মা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও স্বস্তির পাশাপাশি উদ্বেগ কাটেনি রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলের বানভাসি মানুষের মধ্যে। এখনও Read more

ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন করা সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ভাতার দাবিতে আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার হওয়া সচিবালয়ের ১৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাদের সন্ত্রাসবিরোধী Read more

টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস
টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল: সারজিস

টাকা খাওয়ার জন্য মামলা ব্যবসা শুরু করেছে একটি দল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস Read more

ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 
ওমরাহযাত্রীদের সতর্কবার্তা দিলো সৌদি আরব সরকার 

সৌদিতে অবস্থান করা বিদেশি ওমরাহযাত্রীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে অবশ্যই বিদায় নিতে হবে। এই সময়সীমার মধ্যে তারা সৌদি আরব ত্যাগ Read more

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ২৪ জেলে আটক

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের ২৪ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে Read more

গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার
গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল সরঞ্জাম উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল ইলেকট্রনিক সরঞ্জাম ও সিম কার্ড উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন