ডিএমপির মিরপুর বিভাগের পল্লবীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে পাঠানো ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে ময়লার স্তূপ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের একটি চৌকস আভিযানিক দল।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে দুটি বিদেশি শটগান, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড পিস্তলের তাজা গুলি ও শটগানের ৩১০টি সিসা গুলি।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বুধবার রাতে ডিবি ওয়ারী বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পল্লবীর ১৪ তলা বস্তির পেছনে কালশী স্টিল ব্রিজের নিচে ময়লার স্তূপে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি পড়ে আছে। পরে রাত পৌনে ১২টার দিকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার
নাগরপুরে বিদ্যুৎ সরঞ্জাম চুরির চক্রের দুই সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরির সাথে জড়িত চক্রের দুই সদস্যকে মালামালসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত Read more

ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান
ভারতকে হারাতে সেনাপ্রধান ও পিসিবি চেয়ারম্যানকে ওপেনার বানান: ইমরান খান

চলতি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে দুই ম্যাচে বাজেভাবে হেরেছে পাকিস্তান। তাছাড়া ভারতের বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয়হীন পাকিস্তান। দুই Read more

টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ আগস্ট, ২০২৫)

ইংল্যান্ড–ভারত ওভাল টেস্টের তৃতীয় দিন আজ। এছাড়াও ২য় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। একনজরে দেখে নিন টিভিতে আজকের Read more

দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী
দালালের হাত ধরে পল্লী বিদ্যুতে খুঁটি বাণিজ্য, অনিয়মে ক্ষুব্ধ এলাকাবাসী

অনিয়মকে নিয়মে পরিণত করে পল্লী বিদ্যুৎ অফিসে টাকা জমা না দিয়েই মাঠের মটর লাইনের জন্য আটটি খুঁটি (খাম্বা) ও তার Read more

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার
কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ঢাকায় গ্রেফতার

রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার হয়েছেন কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলম। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) Read more

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসন নিয়ে চীনের হুঁশিয়ারি

ইরানে ২৪দিন ধরে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর মধ্যে বিশ্বস্ত বন্ধু তেহরানের প্রতি বেশ কয়েকবার সহযোগিতার বার্তা দিয়েছে বেইজিং। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন