মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এবং তাঁর স্ত্রী, সমাজকর্ম বিভাগের প্রভাষক চম্পা রানী মন্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই শিক্ষক দম্পতি বছরের বেশিরভাগ সময় ভারতে বসবাস করেও বাংলাদেশের কলেজ থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও চম্পা রানী মন্ডল পশ্চিমবঙ্গের কল্যাণী শহরে একটি বাড়ি কিনেছেন এবং সেখানেই দীর্ঘ দিন ধরে বসবাস করছেন। অভিযোগ উঠেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর এই দম্পতি ভারতে চলে যান। এরপর অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ দেশে ফিরলেও তাঁর স্ত্রী চম্পা রানী মন্ডল এখনো ভারতেই অবস্থান করছেন। ভারতে যাওয়ার আগে তিনি চেকে স্বাক্ষর করে রেখে যান, যার মাধ্যমে পরবর্তীতে তাঁর বেতন-ভাতা নিয়মিত উত্তোলন করা হয়। তবে অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে ভারতেই রয়েছেন। তিনি দুই দফায় মোট ছয় মাসের ছুটি নিয়েছেন এবং সবকিছুই নিয়ম অনুযায়ী চলছে বলে দাবি করেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা যায়, অনিয়ম, নিয়োগ বাণিজ্য এবং প্রশাসনিক দুর্নীতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে সত্যতা পাওয়ায় গত ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এই দম্পতির এমপিও (মাসিক পরিশোধ আদেশ) বাতিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ এই আদেশে স্বাক্ষর করেছেন। অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ভারতে থাকাকালীন সময়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন বিমল পান্ডে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক জানান, এই দম্পতি কলেজ গভর্নিং বডি এবং প্রশাসনিক মহলের সঙ্গে যোগসাজশ করে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অফিস সহায়ক সজল সরকার তাঁদের এই কাজে সহযোগিতা করছেন বলেও অভিযোগ উঠেছে। নবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা প্রেমান্দ সরকার বলেন, ‘দুর্লভানন্দ বাড়ৈ অনিয়ম করে চাকুরি নিয়েছেন। তিনি ভারতের কল্যাণী শহরে বাড়ি করেছেন এবং সেখানেই তাঁর স্ত্রী-সন্তানরা রয়েছেন, অথচ বাংলাদেশের কলেজ থেকে বেতন তুলছেন। নামমাত্র মেডিকেল ছুটি নিয়েছেন, কিন্তু বেসরকারি কলেজে এক মাসের বেশি ছুটি হয় না, অথচ তিনি ছয় মাসের ছুটি নিয়েছেন।’ ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন জানিয়েছেন, এই অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের উন্নতি
পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের উন্নতি

বিশ্বে পাসপোর্টের মানের তালিকায় সামান্য উন্নতি হয়েছে বাংলাদেশের। তালিকায় মোট ১০১টি অবস্থানের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট ৯৫তম স্থানে রয়েছে। আগের বছর Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ইইউর সাবেক কমিশনারসহ ৫ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

‘মার্কিন দৃষ্টিভঙ্গি’ সেন্সর করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে বাধ্য করতে নেওয়া উদ্যোগের নেতৃত্ব দেয়ার অভিযোগে ৫ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা Read more

যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
যশোরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে নিজ ঘর থেকে পুলিশ তার লাশ Read more

ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা
ইরানে শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত শতবর্ষী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ হামলায় প্রতিষ্ঠানটি Read more

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন