ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে।’এদিকে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বিকেল ৪টায়। বেশ কিছু কেন্দ্রে এর মধ্যে ভোটগণনা শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন জানান, ডাকসু ও হল সংসদ নির্বাচনে দুপুর ১টার মধ্যেই অধিকাংশ ভোট কাস্ট হয়েছে। এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।বিকেল ৪টা পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে ৭৫%, সলিমুল্লাহ মুসলিম হলে ৭৯%,অমর একুশে হলে ৬২% , বিজয় একাত্তর হলে ৮৫.০২%। অন্য হলগুলোর তথ্য এখনো পাওয়া যায়নি।প্রসঙ্গত, আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ডাকসুর ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি
বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে আদানির চিঠি

বিদ্যুতের বকেয়া ৪৬৪ মিলিয়ন ডলার পরিশোধ করতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এতে বকেয়া আদায়ে Read more

ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
ট্রেন ছাড়তে দেরি, পাবনায় ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর একতা এক্সপ্রেসের যাত্রী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান
যুক্তরাষ্ট্রে দুর্ঘটনার কবলে ব্যক্তিগত বিমান

যুক্তরাষ্ট্রে আবারও দুর্ঘটনার কবলে পড়লো একটি ব্যক্তিগত বিমান। নিউইয়র্কের উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয় বিমানটি।শনিবার (১২ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে, রাজ্যের রাজধানী Read more

বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি
বিমানবন্দরের আগুনে ক্ষতি ৪ হাজার কোটি টাকার বেশি

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে Read more

জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ
জয়ে ফিরল মায়ামি, গোল পেলেন মেসি-সুয়ারেজ

তিন ম্যাচের জয়হীন ধারা শেষে অবশেষে ঘরের মাঠে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে রোববার (৪ মে) রাতে Read more

বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ
বরিশালে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, বিচ্ছিন্ন যোগাযোগ

বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার দরবার হাজী বাড়ির সামনের খালের ওপর নির্মিত একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন