দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে রাস্তার মাটি কুড়ে রাখা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী তিন মাস আগে এ রাস্তার কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। কয়েকদিনের বৃষ্টিতে বেহাল এ রাস্তায় চলছেনা কোন যানবাহন। জমে থাকা পানি আর কাদা মাড়িয়ে চলাচল করতে হচ্ছে লোকজনকে। পরিবহনের অভাবে উৎপাদিত ফসল বাজারজাত করতে না পারায় কৃষকরা বিপাকে।ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা থেকে মৈশহাটির রাস্তার চিত্র এটি। এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারের মন্তব্য টাকা নেই বলে কাজ করাতে পারছেননা তিনি।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সুত্রে জানা গেছে, এলজিডি’র (এমআরআইডিপি) প্রকল্পের আওতায় উল্লেখিত এলাকায় প্রায় দুই কিলোমিটার পাকা রাস্তা পাকাকরনে ২কোটি ৮৩ লাখ ৮৩ হাজার ৬২৬শ টাকায় কাজটি পান নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার ঠিকাদার মো. সারোয়ার জাহান। কার্যাদেশ অনুযায়ী কাজ শুরু করার তারিখ ০৫/০২/২০২৪ইং এবং শেষ করার তারিখ ০২/০১/২০২৫ইং। স্থানীয় কয়েকজন জানান, প্রায় এক বছর পূর্বে রাস্তার মাটি কুড়ে বক্স কাটিং করে অর্ধেক রাস্তায় কাদামিশ্রিত বালু ফেলে রাখা হয়েছে। এরপর এই রাস্তার আর কোন কাজ হয়নি। ঠিকাদার বা তাদের লোকজনের কোন খোঁজখবর নেই। এখন বৃষ্টির জমে থাকা পানি ও কাদায় রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এ রাস্তা দিয়ে চলাচল করছেনা কোন যানবাহন। কৃষকদের উৎপাদিত ধান ও অন্যান্য ফসল বাজারে বিক্রি করতে পারছেনা। গৌরীপুর উপজেলার সঙ্গে নেত্রকোনার সদর উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগের সংযোগ রাস্তা এটি। প্রায় ১৫টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তাটির বেহাল অবস্থায় বর্তমানে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় লোকজনের।রামকৃষ্ণপুর গ্রামের মো. রতন জানান, এক বছর আগে কুড়ে রাখা প্রায় ২ কি: মি: রাস্তায় অর্ধেক স্থানে মাটিযুক্ত বালু ফেলা ছাড়া আর কোন কাজ হয়নি। কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটির বেহাল অবস্থা। ধান সহ উৎপাদিত ফসল নিয়ে তারা আছেন বিপাকে। রাস্তার কাজটি দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।স্থানীয় মো. কুরশেদ আলী জানান, ধান কেটে ক্ষেতের পাশেই রেখে দেওয়ার ফলে নষ্ট হচ্ছে। কোন বেপারীও আসেনা ধান কেনার জন্যে। রাস্তার বেহাল দশা দেখেই ফিরে যান তারা। তিনি আরও জানান, বৃষ্টি এলেই মাটি খাটা এ রাস্তায় হাটু সমান পানি জমে। জরুরী প্রয়োজনে একজন রোগি নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কোন সুযোগ নেই। আমরা এলাকাবাসী খুব বিপদেই আছি।এবিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট রাস্তার ঠিকাদার মো. সারোয়ার জাহান তিনটি ভিন্ন মন্তব্য করেন, আমার কাছ থেকে যে ঠিকাদার কাজটি নিয়েছিলেন, ৫আগস্টের পর তার নামে বেশকয়েকটি মামলা হওয়ায় তিনি এখন বাড়ী ছাড়া এ জন্যে সমস্যা হয়েছে।দ্বিতীয় মন্তব্যে তিনি বলেন, মালামাল সংকটের কারনে কাজটি করা যাচ্ছেনা। সর্বশেষ মন্তব্যে তিনি বলেন, ঠিকাদারের টাকা নেই তাই কাজ করাতে পারছিনা।এ ব্যাপারে জানতে চাইলে গৌরীপুর উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব জানান, সংশ্লিষ্ট ঠিকাদারকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও কাজটি সম্পন্ন করেনি তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে কর্তৃপক্ষে জানানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান
ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রবিবার (১৯ অক্টোবর) দেশটির বিচার বিভাগ পরিচালিত সংবাদমাধ্যম মিজান নিউজের Read more

শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল
শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু: আসিফ নজরুল

জুলাই আন্দোলন নির্মূলে পরিচালিত নির্বিচারে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক Read more

হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশইন করুন: দিল্লিকে নাহিদ
হাসিনা ও আ.লীগ সন্ত্রাসীদের বাংলাদেশে পুশইন করুন: দিল্লিকে নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ করে বলেছেন, পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন।রোববার (২৭ Read more

ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!
ফেসবুকে ফাঁস রাবির প্রবেশপত্র, সুপারিশকারী জামায়াত নেতা!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমানের সুপারিশ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল
গাজামুখী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করল ইসরাইল

ফিলিস্তিনের গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইল। ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন