রাশিয়ার উদ্ভাবিত ক্যান্সার ভ্যাকসিনের ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। ট্রায়ালে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে।ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক বছর ধরে এ ভ্যাকসিনের উন্নয়ন চলছে এবং গত তিন বছর ধরে বাধ্যতামূলক প্রাক-ক্লিনিক্যাল গবেষণা পরিচালিত হয়েছে।স্কভোর্তসোভার জানান, ‘ভ্যাকসিন ব্যবহারের জন্য প্রস্তুত। এখন শুধু আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষা।’তিনি বলেন, একাধিক ডোজ প্রয়োগের পরও ভ্যাকসিনে কোনো ঝুঁকি পাওয়া যায়নি। বরং এটি ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ইতিবাচক ফল দিয়েছে। ক্যান্সারের ধরনভেদে ৬০ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে টিউমার সঙ্কোচন ও রোগের অগ্রগতি ধীর হয়েছে। একইসঙ্গে রোগীদের বেঁচে থাকার হারও বেড়েছে।প্রথমে এ ভ্যাকসিন কোলোরেক্টাল ক্যান্সারের চিকিৎসায় প্রয়োগ করা হবে। পাশাপাশি গ্লিওব্লাস্টোমা ও মেলানোমা- বিশেষত চোখের মেলানোমার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরির উন্নত গবেষণা চলছে বলে জানান স্কভোর্তসোভা।ভ্লাদিভোস্তকে ৩ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত ১০ম ইস্টার্ন ইকোনমিক ফোরামে (ইইএফ) তিনি এ ঘোষণা দেন। এবারের ফোরামে ৭৫টিরও বেশি দেশ থেকে ৮ হাজার ৪০০ এর বেশি প্রতিনিধি অংশ নেন।বর্তমানে প্রোস্টেট ও ব্লাডার ক্যান্সারের জন্য কিছু ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে। তবে আরও কার্যকর ক্যান্সার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে গবেষণা চলমান রয়েছে বলে জানিয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো
আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়াকে সতর্কবার্তা দিল ন্যাটো

ন্যাটো মঙ্গলবার রাশিয়াকে তার পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা লঙ্ঘনের ‘ক্রমবর্ধমান’ ধারা বন্ধ করতে সতর্ক করেছে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি Read more

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

লালমনিরহাট রেলওয়ে স্টেশনে বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে লালমনি এক্সপ্রেসের রেকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া Read more

রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজি ও হামলা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই Read more

এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
এবার হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চাওয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন