দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি ৩-৪ ঘণ্টার হতে পারে বলে আশা করছেন ট্রাম্প। খবর বিবিসির।এপেকভুক্ত দেশগুলোর নেতাদের ৩২তম বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়া সফর করছেন ট্রাম্প ও শি। এর ফাঁকে বুসানে তাদের দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্প বুসানের গিমহায় আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানায় রয়টার্স। এর কিছুক্ষণ পর একই বিমানবন্দরে অবতরণ করে চীনের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটিও।এর আগে গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং ট্রাম্পের সম্মানে নৈশভোজের আয়োজন করেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট তিন থেকে চার ঘণ্টা বৈঠক হবে বলে আশা করেন।দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের প্রথম সামনাসামনি বৈঠক। বিবিসি জানিয়েছে, ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্কারোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতা আলোচনা করবেন। ট্রাম্প চীনের ওপর সবচেয়ে বেশি পরিমাণে শুল্ক আরোপ করেছেন।মালয়েশিয়ায় দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোটের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে এ সপ্তাহের শুরুতে ট্রাম্প তাঁর এশিয়া সফর শুরু করেন। সেখান থেকে তিনি জাপানে যান। জাপান থেকে দক্ষিণ কোরিয়া গেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়া সফরের মধ্য দিয়ে ট্রাম্পের এবারের এশিয়া সফর শেষ হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি
ইসরাইলি হামলায় একদিনে প্রাণ হারালেন ৭৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার Read more

দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস
দেশে তাপমাত্রা বাড়ছে, আরও বাড়ার আভাস

জধানী ঢাকাসহ সারাদেশে তাপমাত্রা আজও বাড়তে পারে। সোমবার (০৯ জুন) সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক Read more

হরমুজ পাড়ি দিলো জাপান, ইতালি ও ওমানের তেলবাহী জাহাজ
হরমুজ পাড়ি দিলো জাপান, ইতালি ও ওমানের তেলবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিলো ফ্রান্স, জাপান এবং ওমানের ৩টি ট্যাংকার জাহাজ। শুক্রবার জাহাজগুলো হরমুজ পেরিয়েছে বলে Read more

মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা
৪৫তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষার আগে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এক বিজ্ঞপ্তিতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন