যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দেশ রক্ষায় নিজ হাতে অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।গতকাল সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ কথা বলেন। গুস্তাভো পেত্রো নিজে এক সময় সশস্ত্র যোদ্ধা ছিলেন। তিনি হুমকি দিয়েছেন, ভেনেজুয়েলার মতো কলম্বিয়ায় যদি যুক্তরাষ্ট্র সহিংস এমন কিছু করে তাহলে তার জবাব দেওয়া হবে।পেত্রো বলেছেন, “আমি শপথ করেছিলাম কখনো আর অস্ত্র স্পর্শ করব না। কিন্তু দেশের জন্য আমি আবারও অস্ত্র হাতে তুলে নেব।”গুস্তাভো পেত্রো ট্রাম্পের একজন কট্টোর সমালোচক। ট্রাম্প দাবি করে থাকেন, কলম্বিয়ায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মাদক উৎপাদন করে সেগুলো যুক্তরাষ্ট্রের পাঠায়। এই অজুহাতে কলম্বিয়ায় একাধিকবার সামরিক হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।ট্রাম্প ও গুস্তাভো প্রায়ই একে অপরকে অপমান করে কথা বলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ট্রাম্পের হুমকি বেশি শত্রুতাপূর্ণ হয়ে উঠেছে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর গুস্তাভোকে ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি যেন তার নিজের দিকে খেয়াল রাখেন।গুস্তাভোকে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, “কলম্বিয়া খুবই অসুস্থ। এটি চলে এক অসুস্থ মানুষের দ্বারা। যিনি কোকেন উৎপাদন এবং সেগুলো যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। কিন্তু তিনি বেশিদিন আর এটি করতে পারবেন না।”দেশের সাধারণ মানুষের ওপর বিশ্বাস আছে উল্লেখ করে কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, “আমার জনগণের ওপর প্রচুর বিশ্বাস রয়েছে। এ কারণে আমি দেশবাসীকে আহ্বান জানিয়েছি প্রেসিডেন্টের বিরুদ্ধে যে কোনো ধরনের অবৈধ সহিংসতা থেকে যেন তারা প্রেসিডেন্টকে রক্ষা করেন।”সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ একই পরিবারের ৫ জন

 নারায়ণগঞ্জের সোনারগাঁও বিসিক এলাকার একটি বাসায় গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হয় একই পরিবারের ৫জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে Read more

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে ৮০০ বিচারক-আইনজীবীর চিঠি

অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলি সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের ৮ শতাধিক আইনজীবী, বিচারক ও বিশ্ববিদ্যালয় Read more

কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা
কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ Read more

সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন
সৌদির স্টক মার্কেটে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন

 বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাবে সৌদি আরবের স্টক এক্সচেঞ্জ রবিবার (৬ এপ্রিল) দিনের লেনদেন শেষ হয়েছে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে Read more

রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ
রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় এই ভোটগ্রহণ শেষ হয়।নির্বাচন কমিশনার ড. Read more

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় কোতয়ালী থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আটজন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন