যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শান্তি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে ট্রাম্পের ‘চুক্তি কাছাকাছি’—এমন দাবিকেও উপহাস করেছে তেহরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।যুক্তরাষ্ট্রের পাঠানো ১৫ দফা প্রস্তাবে পারমাণবিক সমৃদ্ধকরণ বন্ধ, ক্ষেপণাস্ত্রের পরিধি সীমিত করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্ত ছিল। তবে ইরান এসব দাবি প্রত্যাখ্যান করে জানায়, এতে বাস্তব শক্তির ভারসাম্য প্রতিফলিত হয়নি। তাদের বক্তব্য, নিজেদের শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধের সমাপ্তি ঘটবে।এর আগে সরাসরি আলোচনার দাবি নাকচ করে ইরান যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে বলেছিল, ‘আপনারা নিজেদের সঙ্গেই আলোচনা করছেন।’ অন্যদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সংলাপের পথ এখনো খোলা থাকলেও শর্ত না মানলে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্পের মুখপাত্র সতর্ক করে বলেন, প্রয়োজনে ইরানের ওপর ‘নরক নামিয়ে আনা’ হবে।এ পরিস্থিতির মধ্যেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্রে বার্তা লিখে ট্রাম্পকে কটাক্ষ করেছে। সেখানে লেখা হয়, ‘এটাই সেই উপহার, যা নির্বোধ ট্রাম্প বলেছিলেন’—এবং তাকে উদ্দেশ করে বলা হয়, ‘আমাদের এই উপহার গ্রহণ করুন।’এই বার্তাটি ট্রাম্পের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়া, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইরান যুক্তরাষ্ট্রকে একটি ‘গুরুত্বপূর্ণ উপহার’ দিয়েছে এবং যুদ্ধ অবসানের পথে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় দুই পক্ষের অবস্থান থেকে বোঝা যাচ্ছে, কূটনৈতিক সমাধানের পথ এখনো অনেক দূরের।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের
পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে দিয়ে ফেরার পথে প্রাণ গেল মায়ের

শেরপুরের নকলায় মেয়েকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি যাওয়ার পথে অটোরিকশার চাপায় পরীক্ষার্থীর মা মারা গেছেন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার Read more

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় সাংবাদিকের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। চ্যানেল এস টেলিভিশনের Read more

ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

বীমা পলিসির মেয়াদ শেষ হবার পরেও, ঝিনাইদহে ৩ হাজার গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। বিষয়টি নিশ্চিত Read more

গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি
গোয়েন্দা প্রধানকে প্রেসিডেন্টের দপ্তরের প্রধান করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানোভকে তার দপ্তরের নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারির জেরে Read more

কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ পুরো জেলায় শুরু হয়েছে ধানকাটা উৎসব। হাওরের পাড়ে পাড়ে কিষান-কিষানীর যুথবদ্ধ কর্মচাঞ্চল্যে সরব ও মুখরিত হয়ে উঠেছে প্রতিটি Read more

বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু

"দূরত্ব যতই হোক, ভালোবাসা থাকে অটুট" এই মন্ত্র ধারণ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই দিনব্যাপী পুনর্মিলনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন