রাজশাহীতে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকের ধাক্কায় অন্তত আট সেনা সদস্য আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে সেনাবাহিনীর ক্যাম্প আছে। রাতে টহল শেষ করে সেনাবাহিনীর দুটি পিকআপ ভ্যান ক্যাম্পে ঢুকছিল। ভোর ৫টার দিকে একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপ ভ্যান মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা আট সেনা সদস্য আহত হন। তিনি আরও জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সিপাহী মো. জুয়েল রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে, তিনি বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
উল্লাপাড়ায় আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উল্লাপাড়া Read more

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ আলী।শনিবার (২৪ মে) দুপুরের দিকে তিনি বেনাপোল Read more

এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগ

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপি’দের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র Read more

হাদি হত্যা মামলার অভিযোগপত্রে নারাজী বাদীর
হাদি হত্যা মামলার অভিযোগপত্রে নারাজী বাদীর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় দাখিল করা অভিযোগপত্রের বিরুদ্ধে Read more

স্পেনের রাজধানীর এক বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ২১
স্পেনের রাজধানীর এক বারে ভয়াবহ বিস্ফোরণ, আহত কমপক্ষে ২১

স্পেনের রাজধানী মাদ্রিদের এক বারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। Read more

এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন
এবার আ.লীগের রাজনীতির স্বীকৃতি চাইলেন মুবিন

‘দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন