ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারে টোল আদায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ। বাজারটির বর্তমান ইজারাদার ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নানের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে মাত্রাতিরিক্ত টোল আদায়, ব্যবসায়ীদের হয়রানি, দুর্নীতি ও প্রভাব খাটিয়ে অনিয়ম চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে।সোমবার (১৯ মে) দুপুরে পর্যন্ত উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ফুলবাড়িয়ার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফুলবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস কবির হোসেন, জেলা যুবদলের সহসভাপতি আজহারুল আলম রিপন, মাওলানা আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, কৃষকদলের সদস্য সচিব ফখরুদ্দিন মাসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খসরু, পরিবেশক সংগঠনের তানভীর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমান আলী প্রমুখ।বক্তারা বলেন, ফুলবাড়িয়া বাজার ইজারার নামে একটি চক্র অবৈধভাবে অর্থ উপার্জনের ফাঁদ পেতেছে। তারা দাবি করেন, বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে বর্তমান ইজারাদার তৌসিফ ইবনে মান্নান টোল আদায়ের হার কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় পরিবেশক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলীর সঙ্গে আঁতাত করে বর্তমান ইজারাদার রাজনৈতিক প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাধারণ জনগণকে হয়রানি করে চলেছেন। এই পরিস্থিতিতে প্রশাসনের নিরব ভূমিকারও তীব্র সমালোচনা করেন তারা। বক্তারা বলেন, ইজারা বাতিল না হলে ফুলবাড়িয়ার বাজার ব্যবস্থা আরও নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে জনস্বার্থ।মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগপত্র দেওয়া হয়েছে, যেখানে অবিলম্বে ইজারা বাতিলের দাবিও জানানো হয়।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম
বিশ্ব পর্যটন সূচকে মক্কা পঞ্চম ও মদিনা সপ্তম

বিশ্ব পর্যটন সূচকে পবিত্র মক্কা আন্তর্জাতিক পর্যটকদের গন্তব্য হিসেবে পঞ্চম এবং মদিনা মোনাওয়ারা সপ্তম স্থানে রয়েছে। সম্প্রতি সৌদি আরবের হজ Read more

ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা
ছাত্রদলের তোপের মুখে ডা. সাবরিনা

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন ডা. সাবরিনা। অভিযোগ উঠেছে, তিনি অতীতে Read more

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ
ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ

দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এয়ারপোর্ট সার্ভিস অ্যাসিস্ট্যান্ট (এয়ারক্রাফট লোডার)’ পদে একাধিক পুরুষ Read more

যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
যশোরের ৬ আসনে ৪৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনে ৪৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর)  জেলা রির্টার্নিং অফিসারের কার্যালয়ে তারা Read more

নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ
নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। সফরকালে তার মূল মনোযোগ থাকবে রোহিঙ্গা Read more

পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব
পশুহাটকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে অজ্ঞান পার্টির তাণ্ডব

কোরবানির ঈদের আগে পশুহাটের দিন চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক সড়কে যাত্রীবাহি বাসের মধ্যে বাড়ছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির দৌরাত্ম্য। বিশেষ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন