কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের অদুরে গভীর সাগর থেকে মালয়েশিয়াগামী ভিকটিম উদ্ধারের ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে ১২ মানবপাচারকারী আটকসহ ১৮ জন দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।তথ্য সুত্রে জানা যায়, মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে গভীর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ পন্থায় মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় ২১৪ জন নর-নারী ও শিশুকে উদ্ধার করে সেন্টমার্টিনে কর্মরত কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এরপর উদ্ধারকৃত ভিকটিমদের মধ্যে উক্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।বুধবার (০৯ এপ্রিল) রাতে এবিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।তিনি বলেন, অবৈধভাবে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় বাংলাদেশ নৌবাহিনীর হাতে ট্রলারসহ ভিকটিম উদ্ধার করার পাশাপাশি মানবপাচারে জড়িত ১২ জন দালালকে আটক করে।এরপর ভিকটিমদের স্বীকারোক্তি মোতাবেক আটক পলাতকসহ ১৮ জনকে এজাহারভুক্ত আসামি করে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে কোস্টগার্ড। পলাতক মানবপাচারী দালাল চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি অপরাধীদের ধরতে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য স্থানীয় সু-শীল সমাজের প্রতি আহ্বানও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা
বিশ্বকাপ নয়, আমেরিকাকে বয়কট: ইরানের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনাই করছে না ইরান জাতীয় ফুটবল দল। তবে যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার Read more

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান
জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আইএইএ-কে সহযোগিতা স্থগিত করবে ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে নিজেদের সহযোগিতা স্থগিত করবে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ Read more

গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার
গুলি করে হত্যা করা সেই ফিলিস্তিনি শিশুর লাশ এখনো ফেরত পায়নি পরিবার

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর এক সহায়তা বিতরণ কেন্দ্রে ত্রাণ নেওয়ার কিছুক্ষণ পরই আমির নামে এক শিশুকে Read more

আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার
আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ছয় সদস্য গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৯ Read more

ভোলায় বরফ মিল ও মাছের আড়ৎ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির দাবী
ভোলায় বরফ মিল ও মাছের আড়ৎ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির দাবী

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় মাছের আড়ৎ ও বরফ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় ১৯টি দোকান পুড়ে ছাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন