কক্সবাজারের টেকনাফে একটি বসতবাড়ি থেকে মিনারা বেগম (৩৫) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি দল টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয়া পাড়া এলাকার বসতবাড়ি থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত নারী হলেন- উক্ত এলাকার বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রী। তাঁর বাবার বাড়ি অত্র উপজেলার অন্তর্গত প্রবালদ্বীপ সেন্টমার্টিনের পূর্ব পাড়া এলাকার। মিনারা তিন সন্তানের জননী।এবিষয়ে পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার রাতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নারীর মৃতদেহটি উদ্ধার করে। গলায় রশি লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর। ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ বলে জানায় পুলিশ।এবিষয়ে নিহত মিনারা বেগমের বড় ভাই মোহাম্মদ ইলিয়াস গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, গতকাল রাতে তাঁর ছোট বোনের স্বামী মোহাম্মদ ইব্রাহিম ফোন করে মিনারা বেগমের মৃত্যুর বিষয়টি আমাকে অবিহিত করলে। বোনের শ্বশুরবাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা লাগানো। এরপর তালা খুলে দেখতে পায় বোনের লাশ ঝুলে রয়েছে। তবে পা দুটো রুমের ফ্লোরে লেগে আছে। এসময় নিহতের স্বামী ইব্রাহিম বাড়িতে উপস্থিত ছিলোনা।গত কয়েক মাস ধরে যৌতুকের দাবিতে তার বোনকে নির্যাতন করে আসছিলেন ইব্রাহিম। আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেছে ঘাতক ইব্রাহিম। এরপর মৃতদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ইলিয়াস। জড়িত অপরাধীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করবেন বলেও জানান তিনি।এদিকে স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে জানা যায়, ঘটে যাওয়া ঘটনার পর থেকে নিহত নারীর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এব্যাপারে রবিবার সন্ধ্যার দিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাতে খবরটি পাওয়ার সাথে সাথে মৃতদেহটি উদ্ধার করা হয়। সুরুতহাল রিপোর্ট শেষ করে লাশের ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে কোন রহস্য লুকিয়ে আছে কিনা সেই বিষয়টিও তদন্ত করার জন্য গোয়েন্দা নজরদারি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
মারা গেছেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর Read more

দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন
দুপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রাজধানীর গুলশানে Read more

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের প্রাণহানি

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বেশ কয়েকটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনায় Read more

ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ভোলায় ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

ভোলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজতে থাকা চোরাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোটরসাইকেল উদ্ধার Read more

দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার
দর্শনা ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে কুমিল্লা কোতোয়ালি থানার হত্যা মামলার এক আসামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।গ্রেফতার শেখ তাইসুখ ইসলাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন