কক্সবাজার টেকনাফের নাফনদীর উপকুল সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে পরিচয় বিহীন এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯ টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় এই মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।স্থানীয়রা ধারণা করে সময়ের কণ্ঠস্বরকে জানিয়েছেন, উদ্ধারকৃত নিহত কিশোরীর আনুমানিক বয়স ১৩/ ১৪ বছর হতে পারে। মৃতদেহটি উদ্ধার করার সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগে থাকা একটি কাগজে দুটি মোবাইল নাম্বার পাওয়া গেছে একটি বাংলাদেশী অপরটি মালেশিয়ার নাম্বার।ঘটনাস্থলে আশেপাশে থাকা বেশ কয়েক জন প্রত্যক্ষদর্শী সময়ের কণ্ঠস্বরকে জানান, শুক্রবার এশার নামাজ শেষে বেড়িবাঁধের দিকে হঠাৎ এক নারীর চিৎকার শুনে তারা ঘর থেকে বের হয়। বেড়িবাঁধে গিয়ে গিয়ে দেখতে পায়, মাটিতে পড়ে থাকা অবস্থায় এক কিশোরী বমি করছিল। এসময় তারা মেয়েটির পরিচয় জানতে চাইলে সে নিজের নাম আরফা এবং তার বাড়ি কক্সবাজারের মহেশখালী এলাকায় বলে জানান। তার কাছে থাকা ব্যাগ থেকে বাংলাদেশি একটি নাম্বার পাওয়া যায়। উক্ত নাম্বারে ফোন দিয়ে দেখা যায় নাম্বারটি শাহপরীরদ্বীপ সেলিম মিস্ত্রির নামে এ্যাড করা আছে। এরপর সেলিম মিস্ত্রিকে জিজ্ঞাসা করা হয় মেয়েটিকে চিনে কিনা। এই কথাটি শুনার সাথে সাথে সে ফোন বন্ধ করে দেয়। এরপর থেকে বেশ কয়েক বার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।শাহপরীরদ্বীপ বিওপিতে দায়িত্বরত বিজিবির সাথে কথা বলে মুমূর্ষু অবস্থায় কিশোরীকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর বিষয়টি পুলিশকে অবিহিত করা হয়।এ বিষয়ে জানতে চাইলে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম  সময়ের কণ্ঠস্বরকে বলেন,স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নাম না জানা এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া মৃতদেহটির ময়নাতদন্ত রিপোর্ট ও পরিচয় সনাক্ত করার প্রক্রিয়া চলছে। ঘটে যাওয়া ঘটনার রহস্য উদঘাটন করার পাশাপাশি জড়িত অপরাধীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক
ইরানের হামলায় ১২ ইসরায়েলি নিহত, আহত দুই শতাধিক

ইসরায়েলের রাজধানী তেলআবিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাতভর চালানো এ হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলি ভূখণ্ড। এতে এখন Read more

মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সিগঞ্জে এলপি গ্যাসের দাম বেশি রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সিগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার Read more

যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত
যমুনায় নাব্যতা সংকটে নৌ-চলাচল ব্যাহত

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার পানিপ্রবাহ কমে যাওয়ায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। এ কারণে ক্ষীণ হয়ে এসেছে নদী। এ ছাড়া নদীর মাঝে Read more

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড
স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে একসঙ্গে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করে বিশ্ব রেকর্ড গড়েছেন। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) Read more

ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!
ঘেউ ঘেউ করার জন্য মাত্র ২০টা লোক পাইলো!

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থানকালে তার বিরুদ্ধে কিছু প্রবাসীর বিক্ষোভ সমাবেশ নিয়ে নতুন Read more

নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ
নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ

পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় ময়মনসিংহের নান্দাইলে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন