গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতী নদী থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পাটগাতী লঞ্চঘাট এলাকায় ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বয়স ৫০ হতে পারে বলে জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে টুঙ্গিপাড়া থানায় খবর দেয় স্থানীয়রা। তখন পুলিশ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. বেদারুল উদ্দিন জানান, সন্ধ্যা ৬ টার দিকে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পাটগাতী লঞ্চঘাটের কাছাকাছি গলায় গামছা পেঁচানো অজ্ঞাত ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ বলেন, গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম
শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের হানা, মিলল চাঞ্চল্যকর অনিয়ম

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন অনিয়মের অভিযোগে হটলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার সকাল থেকে Read more

অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার
অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার

সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সারওয়ার আলম। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা Read more

ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন
ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন

জাপানের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় মানুষের ওপর ভাল্লুকের আক্রমণ বাড়াতে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পর এই সেনা মোতায়েন Read more

কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার
কোরবানিকে মহিমান্বিত ও গরিববান্ধব করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত করে গরিববান্ধব করে তোলার আহ্বান জানিয়েছেন।শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় Read more

মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়
মিরপুরে অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্ত হবে ডিএনএ পরীক্ষায়

ঢাকার মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ১৬টি মরদেহই পোশাক কারখানার ভবন থেকে পাওয়া গেছে। Read more

মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন