শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এই দুই সিরিজের পারফরম্যান্সের ফল র‍্যাংকিং টেবিলেও পাচ্ছেন ক্রিকেটাররা। আইসিসি থেকে সুখবর পেয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিকরা। পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। এতেই  টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছেন এই বাঁহাতি পেসার। ১৭ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৯ম। শীর্ষ দশে মুস্তাফিজ ছাড়াও আছেন আদিল রশিদ, বরুণ চক্রবরতি, আকিল হোসেন, অ্যাডাম জাম্পা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রবি বিষ্ণই, রশিদ খান ও আর্শদীপ সিং। মুস্তাফিজ ছাড়াও আর্শদীপের উত্থানে শীর্ষ দশে জায়গা হারিয়েছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা।শীর্ষ বিশে আছেন বাংলাদেশের আরও দুজন। সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। রিশাদ হোসেন ৩ ধাপ পেছালেও ২০ নম্বরে অবস্থান করছেন।ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক লাফে ১৮ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। গত ম্যাচে একাদশে না থাকলেও এই ওপেনার ১৮ ধাপ এগিয়ে এ মুহূর্তে ৩৭তম অবস্থানে রয়েছেন। তাওহীদ হৃদয় ২ ধাপ এগিয়ে আছেন ৩৯ নম্বরে। বড় লাফ দিয়েছেন দ্বিতীয় টি-টোয়েন্টির নায়ক জাকের আলী অনিকও। তিনি এক ধাক্কায় ১৭ ধাপ এগিয়ে ৫৩ নম্বরে রয়েছেন যৌথভাবে, নিউজিল্যান্ডের ডেভন কনওয়ের সাথে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন, বাড়ছে যত
১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বাড়তি বেতন, বাড়ছে যত

‘বিশেষ সুবিধার’ আওতায় আগামী ১ জুলাই থেকে বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা। গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত ১০ শতাংশ এবং গ্রেড-১০ Read more

একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি
একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। বিএনপির এক সময়ের এই ‘দুর্গ’ পুনরুদ্ধার Read more

নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিল ভারত

নিজেদের প্রযুক্তি ও অর্থায়নে নতুন একটি যুদ্ধবিমান তৈরি সংক্রান্ত প্রস্তাবনা অনুমোদন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকল্প অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট Read more

ভালুকায় পিতা-পুত্রের মাদক ব্যবসার পর্দাফাঁস!
ভালুকায় পিতা-পুত্রের মাদক ব্যবসার পর্দাফাঁস!

ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের Read more

দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ
দিনাজপুরে বইছে মৃদু তাপপ্রবাহ

রাজশাহী বিভাগসহ রংপুর বিভাগের দিনাজপুর খানসামা উপজেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। একইসঙ্গে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রাও Read more

পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা
পাকুন্দিয়ায় ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব-শত্রুতার জের ধরে মো. শরীফ মিয়া (৩৯) নামের এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন