আন্তর্জাতিক টি-টোয়েন্টিে থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৯টি উইকেট শিকার করেছেন এই ক্রিকেটার। যা দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন স্টার্ক।আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অবসর নিয়ে এক বার্তা দেন এই ৩৫ বছর বয়সী ক্রিকেটার। মূলত আসন্ন টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’আগামী ২০২৬ সাল টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। এ সময় দক্ষিণ আফ্রিকা সফর, ঘরের মাঠে নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে দলটি। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্টও খেলবে অস্ট্রেলিয়া।এসব উল্লেখ করে অবসর নিয়ে স্টার্ক বলেছেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার(১৯ মে) সকাল ১১টার দিকে Read more

বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিল সরকার
বিরোধীদলীয় নেতার পিএস নিয়োগ দিল সরকার

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের Read more

দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার
দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন- এমন গুঞ্জন ঘিরে নানা জল্পনা-কল্পনার ডালপালা মেলেছে গত দুদিন ধরে। এরমধ্যে আজ শনিবার Read more

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।৫৫ বিজিবির Read more

ভারতে নতুন ওয়াকফ আইনের ফলে কী পরিবর্তন আসবে?
ভারতে নতুন ওয়াকফ আইনের ফলে কী পরিবর্তন আসবে?

ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত তর্কবিতর্কের পর যে মুসলিম ওয়াকফ (সংশোধনী) বিলটি পাশ করেছে, তার পর গোটা দেশ জুড়ে ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন