সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার সময় সম্প্রচারে থাকা এক নারী উপস্থাপিকা ক্যামেরার সামনেই আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়ে যান। সামাজিক মাধ্যমে ইতোমধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে এবং তা শেয়ার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নিজেও।বুধবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, হামলার শব্দে হতভম্ব হয়ে পড়েন উপস্থাপিকা এবং দ্রুত স্টুডিও ত্যাগ করেন। হামলার সময়কার এই দৃশ্য সিরিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে।ইসরাইল গত তিন দিন ধরে সিরিয়ায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সুইদায় ইসরাইলি বাহিনী এ অভিযান চালাচ্ছে, যেখানে দ্রুজ নামের সংখ্যালঘু এক ধর্মীয় সম্প্রদায়ের বসবাস। ইসরাইল দাবি করছে, তারা ওই সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালাচ্ছে।দ্রুজ সম্প্রদায় মূলত শিয়া ইসলামের একটি শাখা থেকে দশম শতাব্দীতে উদ্ভূত হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০ লাখ দ্রুজের মধ্যে অর্ধেকেরও বেশি সিরিয়ায় বাস করে। বাকিরা ছড়িয়ে রয়েছে লেবানন ও ইসরাইলে। ইসরাইল তাদের নিজেদের সম্পর্কিত সম্প্রদায় হিসেবেই বিবেচনা করে।ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ এক বিবৃতিতে জানান, ‘প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমি ও প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি প্রতিশ্রুতি দিয়েছি, আমরা সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের পাশে থাকব এবং তাদের রক্ষা করব।’এদিকে মঙ্গলবার রাতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে আমরা একটি অসামরিক অঞ্চল হিসেবে রাখতে চাই। পাশাপাশি দ্রুজ সম্প্রদায়ের সুরক্ষার দায়িত্বও আমরা বহন করব।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’
‘হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান Read more

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আবারও প্রমাণ করলেন—মানুষের পাশে থাকা তাঁর রাজনৈতিক Read more

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত: তৈয়্যব
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত:  তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ Read more

রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ রবিবার (৫ অক্টোবর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন Read more

পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩
পুলিশকে মারধর করে মাদক ব্যবসায়ী ছিনতাই: আহত ২, আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় এক এসআইসহ ২ জন আহত হয়েছেন। পুলিশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন