চট্টগ্রামের ফটিকছড়িতে পাঁচ বছরের শিশু-কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. কাউসার হোসেন (১৯) নামের এক যুবককে আটকের পর পুলিশে দিয়েছে জনতা। শনিবার (১৯ এপ্রিল) সকালে  উপজেলার বাগান বাজার ইউনিয়নের হলুদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক কাউসার উপজেরার হলুদিয়া সৈনিক পাড়া গ্রামের মৃত মোখলেছের ছেলে। ভুজপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নুরুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, হলুদিয়া  এলাকার পাটোয়ারী মার্কেটের পাশে জনৈক নাজিম সওদাগরের দোকানের পিছনে পাঁচ বছরের ওই শিশুটিকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় কাউসার। এসময় তার চিৎকারে শিশুটির স্বজনসহ এলাকার লোকজন কাউসারকে আটক করে। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে উপজেলার দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গিয়ে অভিযুক্ত কাউসারসহ ভিকটিমকে ভুজপুর থানায় নিয়ে যায়।স্থানীয় ৭ নং ওয়ার্ড ইউপি  সদস্য মো. জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয় একটি মহল ঘটনাটি তাৎক্ষনিক ধামাচাপা দেওয়ার চেস্টা করলেও এলাকার যুব সমাজের প্রতিবাদের মুখে তা করতে ব্যর্থ হয়।’  ভূজপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. নুরুল আলম বলেন, ‘আটককৃত যুবক ও ভিকটিম বর্তমানে থানায় আছে। এ ব্যাপারে শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্তকে আসামী করে মামলা করেছেন। আমরা শিশুটিকে আপাতত পরিবারের জিম্মায় দিয়েছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো

ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসেব সবকিছুতেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে এই ভালোই যে শেষ ভালো নয়। সবকিছু Read more

সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড
সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও সীমান্ত উত্তেজনা যেন থামছেই না থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্তজুড়ে 'ভূতুড়ে আওয়াজ' Read more

যুবককে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন
যুবককে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতন

ভোলার চরফ্যাশনে বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় জাহিদুল (২৫) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে Read more

সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা
সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে: বাণিজ্য উপদেষ্টা

সরকার অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির Read more

যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা
যশোরে বাড়ছে হামের প্রাদুর্ভাব, শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছে শিশুরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে মাত্র দুটি শয্যার বিপরীতে বর্তমানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন