অশ্লীল ছবিসহ   মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেসবুকে পোস্ট করায়  টাঙ্গাইলের দেলদুয়ারে অখিল সরকার (৪০) নামে এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটককৃত অখিল দেলদুয়ার দক্ষিণপাড়ার মৃত বাবুলাল মন্ডলের ছেলে।  সে পেশায় একজন স্বর্ণকার।রবিবার (৬এপ্রিল) দুপুরে দেলদুয়ার দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে ।স্থানীয়রা  জানায়,অখিল চন্দ্র সরকার  মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে অশ্লীল ছবি যুক্ত করে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে কয়েকজন  ব্যক্তি তার দোকানে এসে ওই ছবিটি ডিলিট করতে বলেন। কিন্তু সে ডিলেট করতে রাজি না হওয়ায় খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে। রোববার উত্তেজিত জনতা  তার দোকানে হামলা করে তাকে মারধর করে এবং দোকানে আটক করে  রাখে। খবর পেয়ে দেলদুয়ারের উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।এ সময়  তিনি উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করেন। পরে অভিযুক্ত অখিল চন্দ্র সরকারকে উদ্ধার করে পুলিশ হেফাজতে পাঠিয়ে দেন। খবর পেয়ে সেনাবাহিনী   দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অখিল চন্দ্র সরকার পুলিশ পাহারায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার  যুগ্ম  আহ্বায়ক সামিউল আলিম জানান, আমাদের প্রিয় নবীজি কে নিয়ে কটুক্তি করলে তার জায়গা বাংলার মাটিতে হবে না। তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের টাঙ্গাইল জেলার যুগ্ম সদস্য সচিব সামুরাতুল ইসলাম ছামিন জানান, দেশকে অশান্ত করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে এ সব ঘটনা ঘটাচ্ছে। আমাদের নবীজিকে  অসম্মান করে  যারা এসব করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।  এদিকে অখিল চন্দ্রের সাথে ইসকনের যোগসূত্র রয়েছে বলে স্থানীয় লোকজন দাবি করেছেন । ইসকনের সাথে  যোগাযোগ রয়েছে এমন একজন হিন্দু যুবক সম্প্রতি ইন্ডিয়া ঘুরে এসেছে। যার সাথে অখিল চন্দ্রের ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে দেলদুয়ার থানার পুলিশ  পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, অভিযুক্ত অখিল চন্দ্র সরকার পুলিশ পাহারায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। দেলদুয়ার  উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ জানান, খবর পেয়ে আমি তাৎক্ষণিক আনসার ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করি। পরে অখিল চন্দ্র সরকারকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। বিষয়টি টাঙ্গাইল জেলা প্রশাসক কে জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান
বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের Read more

নড়াইলে এনজিওর ঋণ, কাগজে-কলমে থাকলেও জানেন না গ্রাহকেরা
নড়াইলে এনজিওর ঋণ, কাগজে-কলমে থাকলেও জানেন না গ্রাহকেরা

অভাবের সংসারে আদ্‌-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার থেকে ঋণ নিয়েছিলেন গৃহবধূ জনতা বেগম (৩০)। কয়েক মাস আগে ঋণ পরিশোধও করেন। এরপর ঘর Read more

জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে
জীবননগরে তালের শাঁসের কদর বেড়েছে

কালের বিবর্তনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পল্লী অঞ্চল থেকে অনেকটাই ম্লান হয়ে গেছে তালগাছ। তবুও বর্তমানে অনেকেই তালের আঁটি রোপণ করে Read more

হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান
হঠাৎ যে কারণে বিক্ষোভে উত্তাল ইরান

অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভ এখন ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। লাগামহীন মূল্যস্ফীতি ও মুদ্রার ভয়াবহ Read more

ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার
ডাক্তার হওয়ার স্বপ্ন নিভে গেলো গাজীপুরের ছোট্ট সায়মার

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সায়মা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুরে চলছে শোকের Read more

ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু
ফুলবাড়ীতে কয়েলের আগুনে পুড়ল কৃষকের গবাদিপশু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে এক গরীব কৃষকের গোয়ালঘর পুড়ে গেছে। এতে গোয়াল ঘরে থাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন