ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (০৩ নভেম্বর) ভোরে  মহাসড়কের সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজি চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার  সময় তারও মৃত্যু হয়।এলেঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার
২ নাতিকে বাঁচাতে নদে ঝাঁপ দাদির, ৩ জনের মরদেহ উদ্ধার

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরে কুমারনদ থেকে ডুবে নিখোঁজ হওয়া শিশু সোয়াদের (৭) মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। আজ Read more

ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং
ছোট ভাইয়ের সঙ্গে মারামারি করতে বড় ভাইয়ের মাইকিং

গাইবান্ধায় ছোট ভাই হাবিজার মিয়ার সঙ্গে আগামীকাল শুক্রবার (৭ নভেম্বর) মারামারি করবেন জানিয়ে মাইকে প্রচার করেছেন আব্দুল কুদ্দুস মিয়া নামের Read more

বাংলাদেশের মতো ব্যাংকিং খাতে লুটপাট আর কোনো দেশে হয়নি: অর্থ উপদেষ্টা
বাংলাদেশের মতো ব্যাংকিং খাতে লুটপাট আর কোনো দেশে হয়নি: অর্থ উপদেষ্টা

বাংলাদেশে ব্যাংকিং খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা আর কোনো দেশে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার Read more

কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক
কাশিমপুরে অপারেশন ডেভিড হান্টের অভিযানে আ.লীগের দপ্তর সম্পাদক আটক

গাজীপুরের কাশিমপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে কাশিমপুর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হোসেনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। বুধবার (৭ Read more

এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!
এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবার নিজের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন