টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জব্বার মিয়ার (৬৫) লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পুনঃতদন্তের অংশ হিসেবে হত্যাকান্ডের ছয় মাস পর আদালতের নির্দেশে এ লাশ উত্তোলন কার্যক্রম সম্পন্ন হয়।  অভিযোগ রয়েছে, উপজেলা বিএনপির তাঁতী ও মৎস্যজীবী বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া ও তার সহযোগীরা পারিবারিক জমি দখলের চেষ্টা করলে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে সংঘর্ষে জব্বার মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।নিহতের পুত্রবধূ পলি বলেন, ‘আমরা ময়নাতদন্তের রিপোর্ট পাইনি। তাই পুনরায় তদন্তের আবেদন করি। আদালতের নির্দেশে আজ লাশ উত্তোলন করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’স্থানীয় সূত্রে জানা যায়, দাদার ২৪ শতাংশ জমির মধ্যে জব্বার মিয়া ৬ শতাংশের মালিক ছিলেন। কিন্তু ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বাদশা গং-এর সঙ্গে বিরোধ চলছিল। জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে।গত ১৯ মে, সোমবার সকাল ৬টার দিকে খালেক, বাদশা ও ছানোয়ারদের সঙ্গে সংঘর্ষের সময় জব্বার ঘটনাস্থলেই প্রাণ হারান।লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নাগরপুর থানা পুলিশ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক বলেন, ‘আদালতের নির্দেশে পুনঃতদন্তের স্বার্থে জব্বার মিয়ার লাশ উত্তোলন করা হয়েছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান
চেনাব নদীর বাঁধ উড়িয়ে দিলো পাকিস্তান

ভারতে টানা প্রবল বর্ষণের কারণে পাকিস্তানের পূর্বাঞ্চলের তিন আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এ কারণে Read more

নেতানিয়াহু বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছেন: মার্কিন সিনেটর
নেতানিয়াহু বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছেন: মার্কিন সিনেটর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আন্তর্জাতিক আইনের প্রতি অব্যাহত অবজ্ঞার ফলে বিশ্ব আরও বিপজ্জনক এবং অস্থিতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন মার্কিন Read more

তুরস্কে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তুরস্কে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তুরস্কে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।বুধবার ২৩ এপ্রিল) দুপুরের দিকে দেশটিতে এই ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে Read more

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় Read more

নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত
নেত্রকোনায় ট্রেনের থাক্কায় রাইসমিলের দুই শ্রমিক নিহত

নেত্রকোনায় ঢাকা থেকে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইসমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন