টাঙ্গাইলে শামছুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যার দায়ে দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।  রবিবার (১৮ মে) দুপুরে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা এ আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত  আসামিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের মৃত রাজ্জাকের স্ত্রী রাহিমা (৫৫) ও তার মেয়ে রোজিনা আক্তার (৩২)।  স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. শাহজাহান কবির জানান, বিগত ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার  কাতুলী গ্রামের কৃষক শামছুল হক (৫৫) বাড়ির পাশে নিজের জমিতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের রাজ্জাক তার স্ত্রী-সন্তানদের নিয়ে শামছুল হককে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যান। ঘটনাটি বাড়ির লোকজন টের পেয়ে আশঙ্কাজনক অবস্থায় শামছুল হককে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনদিন পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ নিয়ে শামছুল হকের স্ত্রী জামিরন বেগম টাঙ্গাইল মডেল থানায় রাজ্জাক এবং তার স্ত্রী রাহিমা, মেয়ে রোজিনা ও ছেলে রফিকুল ইসলামকে আসামি করে মামলা করেন। মামলা চলাকালীন অবস্থায় আসামি রাজ্জাক মৃত্যুবরণ করেন। এছাড়া ঘটনার সময় রফিকুলের বয়স কম থাকায় শিশু আদালতে এখনো তার মামলাটি বিচারাধীন রয়েছে। রবিবার দণ্ডিত  আসামিদের উপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক। পরে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউএস ওপেনের চ্যাম্পিয়ন আলকারাজ
ইউএস ওপেনের চ্যাম্পিয়ন আলকারাজ

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ।  মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয়বার নিউইয়র্কের Read more

চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন
চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) Read more

ফিরে দেখা নওগাঁর সাহসী ভূমিকা: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অধ্যায়
ফিরে দেখা নওগাঁর সাহসী ভূমিকা: জুলাই গণঅভ্যুত্থানের গর্বিত অধ্যায়

জুলাই বিপ্লব একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান যা ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেয়ার মধ্য দিয়ে Read more

চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা
চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংকট, ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থার শঙ্কা

বাংলাদেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর বর্তমানে ভয়াবহ কনটেইনার স্ক্যানার সংকটে ভুগছে। নয়টি স্থাপনকৃত স্ক্যানারের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে অকার্যকর Read more

স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল
স্বৈরাচারী হাসিনা কখনো ফিরতে পারবে না: জামায়াতের হেলাল

পৃথিবীর কোথাও কোন পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারেনি, হাসিনাও পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি Read more

নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত কৃষক
নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত কৃষক

ময়মনসিংহের নান্দাইলে বাদাম তোলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। ভালো ফলন ও ভালো দাম পেয়ে খুশি তারা। বাদাম চাষে কৃষকরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন