গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের সড়কে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার জন্য সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯ টার দিকে ওই নারী হাসপাতালের সামনে রাস্তা দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত খোলা ম্যানহোলে পড়ে যান। আশপাশে কোনো সতর্কতা চিহ্ন বা নিরাপত্তা বেষ্টনী না থাকায় মুহূর্তের মধ্যেই তিনি ম্যানহোলে তলিয়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালালেও এখনও পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশনের একাধিক দল অভিযান চালালেও সন্ধান মেলেনি।এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের সামনে এই ধরনের অনিরাপদ পরিবেশ দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।এবিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের কেউ মন্তব্য করতে রাজি হননি।টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, নিখোঁজ নারীকে উদ্ধারের সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অন্ধকারে জ্বলছে সোনালি আলো, কীভাবে বানাবেন এই গ্লোয়িং ওয়াটার?
অন্ধকারে জ্বলছে সোনালি আলো, কীভাবে বানাবেন এই গ্লোয়িং ওয়াটার?

সম্প্রতি ভাইরাল হওয়া গ্লোয়িং ওয়াটার ট্রেন্ডে শুধু ফোনের ফ্ল্যাশলাইট, এক গ্লাস পানি ও এক চিমটি হলুদ ব্যবহার করে তৈরি করা Read more

ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে ট্রাম্প বলেন, এই পুরস্কার গ্রহণ করা ছিল “পারস্পরিক সম্মানের এক চমৎকার ইঙ্গিত”।

টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )
টিভিতে আজকের খেলা ( ৯ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপের পর্দা উঠছে আজ, প্রথম দিনে মুখোমুখি আফগানিস্তান ও হংকং। Read more

বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার
বাঘায় বাঁশঝাড় থেকে বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে নিখোঁজ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।রবিবার Read more

লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২
লামায় ধান বোঝাই ট্রাক উল্টে নিহত ১, আহত ১২

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়ন ২নং ওয়ার্ড পোলাউপাড়া সড়কে ধান বোঝাই একটি ট্রাক (টিএস) গাড়ি উল্টে দুর্ঘটনায় মং মেচিং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন