গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। তবে নিহত ওই ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি।শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট থেকে লাশের পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি নরসিংদী সদর থানার সুরুজ মিয়ার ছেলে অলি মিয়া (৩৬)। তিনি আজমেরী পরিবহণে হেলপার হিসেবে কাজ করতেন।এর আগে সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনরোড এলাকার হাজীর বিরিয়ানির সামনে রাস্তার উপরে পরিত্যক্ত অবস্থায় দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ওই দুটি ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো কয়েক খণ্ড লাশ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ব্যাগ দুটি ফেলে যায় হত্যাকারীরা। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ
রাজধানীতে মালয়েশিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওয়ান বাজারের Read more

গাজার নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস
গাজার নিয়ন্ত্রণ জোরদার করছে হামাস

গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এখন সেখানকার বিধ্বস্ত শহরগুলোর ওপর নিয়ন্ত্রণ আরও শক্ত করছে হামাস। মঙ্গলবার সশস্ত্র Read more

রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প
রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তিকে কঠিন করে তুলছে জেলেনস্কি: ট্রাম্প

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ক্রিমিয়ার ওপর রাশিয়ার দখল মেনে নিতে অস্বীকৃতি জানানোয় ফের ভলোদিমির জেলেনস্কিকে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প Read more

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেন দুর্বৃত্তরা। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন Read more

এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব
এখন আর শেখ হাসিনার পালানোর পথ নেই: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার এখন আর পালানোর কোনো পথ নেই।বুধবার (৯ জুলাই) সামাজিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন