গাজীপুরের টঙ্গীতে ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদল।বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১১ টায় টঙ্গী বাজার মিতালী পাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ফ্লাইওভারের উপরে গিয়ে প্রতিবাদ সভায় শেষ হয়।টঙ্গী ও আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে যুবদল নেতা অভি দেওয়ানের উদ্যোগে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকারসহ যুবদলের নেতাকর্মীরা।প্রতিবাদ সভায় অভি দেওয়ান বলেন, ‘কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকারের নির্দেশনায় ও গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার তত্ত্বাবধানে চুরি, ছিনতাই প্রতিরোধে এই কার্যক্রম করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিদিন আমাদের টিম টঙ্গী বাজার এলাকা ও ফ্লাইওভার উপরে মহড়া দিবেন।’প্রতিবাদ সমাবেশে গাজীপুর মহানগর যুবদল নেতা সৌমিক সরকার বলেন, ‘আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫ই আগস্ট বিজয়ের দিকে এগিয়ে গেছি। সেই বিজয় ধরে রাখতে হলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে। আমরা যারা বিএনপি করি, সকলে মিলে ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করলে অবশ্যই এসব অন্যায় বন্ধ হয়ে যাবে।’তিনি আরো বলেন, ‘নিহত কলেজ ছাত্র মাহফুজুর রহমানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই এবং ছিনতাই প্রবণ এলাকায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’ এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক
বাউফলে ট্রলির ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু, চালক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় ট্রলির ধাক্কায় মো. সজল হাওলাদার (৩২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে Read more

সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে
সীমান্তরক্ষীদের বদন্যতায় শেষ বারের মত মৃত বাবার মুখ দেখলো মেয়ে

বাবার বাড়ি ভারতে, বিয়ে হয়েছে বাংলাদেশে। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির মাঝে কাঁটাতারের বেড়া। তাই মৃত্যুর সংবাদ পেলেও বাবাকে শেষবারের মতো Read more

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং, পা দিয়ে মেরামত!

দুর্ভোগের রাস্তা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে দায়সারা রিপেয়ারিং এর কাজ চলছে। সড়ক ও জনপথের সংশ্লিষ্টদের নেই কাজের তদারকি। ফলে ড্রাইভার-হেলপার মিলে করছে Read more

কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ Read more

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এক লাখেরও বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন Read more

বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত
বোমা হামলার হুমকিতে কানাডার ছয়টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত

কানাডার রাজধানী ওটাওয়াসহ ছয়টি বড় শহরের বিমানবন্দরে স্থানীয় সময় বৃহস্পতিবার বোমা হামলার হুমকি পাওয়া গেছে। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট ওঠানামা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন