টঙ্গীর চাঞ্চল্যকর খণ্ডিত লাশ উদ্ধারের একদিন পর লাশের মাথাটি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীর বনমালা রেলগেট এলাকা থেকে খণ্ডিত অর্ধগলিত মাথাটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে ট্রাভেল ব্যাগের ভিতরে থাকা আট খণ্ডের একটি মরদেহ উদ্ধার করা হয়। পরে গাজীপুর পিবিআই এর সহায়তায় আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।নিহত যুবকের নাম অলি (৩৫)। তিনি নরসিংদী জেলা সদরের করিমপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন বাসের হেলপার ছিলেন।অপরদিকে ঘটনার তদন্তে নেমে ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে র‍্যাব। শনিবার দুপুরে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেলে সংক্ষিপ্ত বার্তা দিয়ে র‍্যাব-১ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের পরিবার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ
ফটিকছড়িতে কিশোরকে অপহরণের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ পরিচয়ে সাজু কুমার ত্রিপুরা (১৭) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ২৪ ঘণ্টা পার হলেও তার Read more

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো এএসআই
পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালো এএসআই

পাবনার চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাকিল আহমেদ নামে এক এএসআই-এর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।গত Read more

হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি
হোয়াটসঅ্যাপে ছবি তৈরি করবে চ্যাটজিপিটি

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির নতুন সুবিধা। এবার চ্যাটজিপিটির মাধ্যমেই ব্যবহারকারীরা সরাসরি এই জনপ্রিয় মেসেজিং অ্যাপে এআই Read more

ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান
ইসরাইলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চলাল ইরান

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘বিধ্বংসী’ হামলার হুমকি Read more

গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা
গোরখোদক মনু মিয়া হাসপাতালে, ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

মনু মিয়া ‘শেষ ঠিকানার কারিগর’। মনের গহিনে পরম দরদ আর অপার ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলিম সম্প্রদায়ের শেষ ঠিকানা—কবর। কারও Read more

গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের
গাজায় গণহত্যা, সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বৈষম্যবিরোধীদের

‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সোমবার (৭ এপ্রিল) ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন