ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আড়মুখি ও শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, সকালে সদরের আড়মুখি গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে নিজের জমিতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তিনি অন্যদের সঙ্গে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান শিমুল বিশ্বাস।অপরদিকে শৈলকুপা উপজেলার শেখরা গ্রামের কৃষক হুরমত শেখ বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত বাড়িতে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রায়ই বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। তাই বৃষ্টি বা বজ্রপাতের সময় যেন কেউ খোলা আকাশের নিচে না থাকেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’
‘ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই’

ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের Read more

গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন
গাজীপুরে বিজয় দিবসে ছাত্রশিবিরের ম্যারাথন

বাংলাদেশের মহান বিজয় দিবসের ৫৫ বছর পূর্তি উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখা। মঙ্গলবার (১৬ Read more

প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের
প্রবাসে গিয়ে নতুন চাকরিতে যোগদানের আগে প্রাণ গেল যুবকের

বুকভরা স্বপ্ন নিয়ে এক বছর আগে ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমিয়েছিলেন মো. নুরুল আবছার রুবেল (২৯)। Read more

জাতীয় কবির সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি
জাতীয় কবির সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ওসমান হাদি

শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়।এর আগে Read more

উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত জুনাইয়েদ (২৪) নামে আরেকজ নিহত হয়েছে।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন