ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুলিশ কনস্টেবল জিএম ওমর ফারুক হত্যা মামলায় বিএনপি-জামায়াতের ৩৫৩ জন আসামির সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।সোমবার (২ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুব আলম এই রায় প্রদান করেন।জানা গেছে, ২০১৩ সালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা সরকার বিরোধী আন্দোলন করতে গেলে পুলিশ তাদের ওপরে নির্বিচারে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় জনতার গণপিটুনিতে পুলিশ সদস্য ওমর ফারুক নিহত হনওই বছরের ৩ মার্চ হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক হামিদুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিএনপি-জামায়াতের ২২০ জনের নাম উল্লেখসহ ৪ থেকে ৫ হাজার অজ্ঞাত আসামির নামে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মোতাহার হোসেন, হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের আমির আলাউদ্দিন, সেক্রেটারি ইদ্রিস আলী, বিএনপি নেতা আলতাফ হোসেন, আজিজুর রহমান ও আনসার আলীসহ একাধিক নেতাকর্মীকে আসামী করা হয়। ২০১৪ সালের ২৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৫৩ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। ওই মামলায় মোট ৯৭ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়।আজ সোমবার দুপুরে ঝিনাইদহের স্পেশাল ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি আকিদুল ইসলাম ও আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস মামলাটি পরিচালনা করেন।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস বলেন, ‘সরকার পক্ষ সুনির্দিষ্ট ভাবে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। বিাদীরা ন্যায় বিচার পেয়েছেন।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন
লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে Read more

লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার
লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সরদার রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিনব কৌশলে Read more

ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা
ইরানের ভয়াবহ হামলায় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। শনিবারের (২৮ মার্চ) এই হামলায় ডিপোটি Read more

সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ
সি ইউনিটে গুচ্ছের নোবিপ্রবি  কেন্দ্রে উপস্থিতি ৮০ শতাংশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। Read more

ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক
ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক

বাজার স্থিতিশীল দা‌বি ক‌রে ডলারের বিনিময় হার (ডলার-টাকার মূল্য) বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন