ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামে দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা করার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামী হানিফ আলীর বিরুদ্ধে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত হওয়ায় গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুলসুমের। কুলসুম পরের বাড়িতে কাজ করে। সেখান থেকে যা আয় করে সেটি দিয়েই সংসার চালায়। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করে। উপায় না পেয়ে হানিফ আলীকে ডিভোর্স দেয় কুলসুম। দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন কুলসুম।মঙ্গলবার দুপুরে কুলসুমের ভাড়াবাড়িতে এসে ধারালো খুর দিয়ে তার গলাকেটে হত্যাচেষ্টা করে। এসময় স্থানীয়রা এতে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অভিযুক্ত হানিফ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মাদকাসক্ত হানিফকে আটক করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতা খুনের মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার
বিএনপি নেতা খুনের মামলার আসামির বস্তাবন্দি লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের Read more

বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ
বিশ্ব ফার্মাসিস্ট দিবস আজ

আজ ২৫ সেপ্টেম্বর, বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য—‘ভাবনায় স্বাস্থ্য, ভাবনায় Read more

গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন
গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ Read more

চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
চট্টগ্রামের আনোয়ারা জেলেপাড়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের তৈলারদ্বীপ জেলেপাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি তিন Read more

ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস
ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস

আবার একসঙ্গে দেখা গেল প্রথম সাবেক স্ত্রী অপু বিশ্বাস চিত্রনায়ক শাকিব খানকে। মূলত ছেলে আব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই Read more

উপদেষ্টা হয়েও পাথর উত্তোলন বন্ধ করতে পারলাম না: রিজওয়ানা
উপদেষ্টা হয়েও পাথর উত্তোলন বন্ধ করতে পারলাম না: রিজওয়ানা

সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ ‘সাদাপাথর’ এলাকায়। একসময় মনোমুগ্ধকর এই পর্যটনকেন্দ্রটি এখন প্রায় বিবর্ণ ও ক্ষতবিক্ষত হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন