প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ জ্যেষ্ঠ তিন সাংবাদিককে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তিন সাংবাদিক হলেন একুশে পদকপ্রাপ্ত শফিক রেহমান, দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন এবং আনিস আলমগীর। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের দিন প্রধানমন্ত্রী তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক মো. মোকাররম হোসেন বলেন, ঈদের দিন বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পাওয়া ছিল একেবারেই অপ্রত্যাশিত। তিনি আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।’মোকাররম হোসেন আরও বলেন, উৎসবের দিনে সরকার প্রধানের এমন সৌজন্যতায় তিনি অত্যন্ত আনন্দিত। এছাড়া আনিস আলমগীর জানান, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাকে ও তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান।
  এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত Read more

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত, বাবা আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি তেলের পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবা র(৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা Read more

নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন
নওগাঁয় ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত, ট্রাক্টরে আগুন

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব । মৃত্যুকালে তার বয়স হয়েছিল নয় Read more

পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত
পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় Read more

নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা
নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচী অংশ হিসেবে সারাদেশের মতো বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে Read more

ইসরাইলি হামলা অব্যাহত থাকলে কোনও আলোচনা হবে না: ইরানের প্রেসিডেন্ট
ইসরাইলি হামলা অব্যাহত থাকলে কোনও আলোচনা হবে না: ইরানের প্রেসিডেন্ট

ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, তাহলে পারমাণবিক আলোচনার টেবিলে বসবে না তেহরান বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন