পূর্ব-আফ্রিকার দেশ মাদাগাস্কারে পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এই বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের দাবি উঠেছে।সোমবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় অনেক বিক্ষোভকারী সরকারের পদত্যাগের দাবি জানায়।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের ‌‌‘‘জেন-জি’’ আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারে সরকারবিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণীরা। দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ-প্রতিবাদে রূপ নিয়ে তরুণদের এই আন্দোলন।২০২৩ সালে দেশটিতে পুনরায় নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। রাজধানীতে বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।দেশটির বিক্ষোভকারীরা সোমবার রাজধানী আন্তানানারিভোর একটি বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন। এ সময় দেশটির জাতীয় সংগীত  গাইতে দেখা যায় তাদের। পরে শহরের অন্যান্য এলাকায় গিয়ে তারা রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীরা সড়কে ইট-পাথর ও টেলিফোনের খুঁটি ব্যবহার করে ব্যারিকেড তৈরি করেন।মাদাগাস্কারের টেলিশিভন চ্যানেল ২৪২৪ এমজির প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এ সময় সড়কের ব্যারিকেডও সরিয়ে ফেলে পুলিশ।বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনটসে, তার সরকার ও প্রেসিডেন্ট রাজোয়েলিনার পদত্যাগ দাবি করেন। এদিকে, রোববার দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রাজোয়েলিনা তার শাসন ব্যবস্থায় কিছু ভুল রয়েছে বলে স্বীকার করেছেন।তিনি বলেন, ‘‘যদি কোনও ভুল হয়ে থাকে, আমি তা স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি।’’ রাজধানী আন্তানানারিভোর আনোসিবে এলাকায় তিনি এই বক্তৃতা দেন। গত শুক্রবার ওই এলাকায় বিক্ষোভকারীরা লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।মাদাগাস্কারের বিক্ষোভকারীরা নেপালে সম্প্রতি অনুষ্ঠিত জেন-জি বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতীকী পতাকা ব্যবহার করেন। নেপালে জেন-জিদের আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগে বাধ্য হোন। এছাড়া কেনিয়ার আন্দোলনের মতোই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংগঠিত হচ্ছেন মাদাগাস্কারের বিক্ষোভকারীরা।সূত্র: রয়টার্স।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ
এস আলমের ১১৩ কোটি টাকা অবরুদ্ধ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ইসলামী ব্যাংকের ৫৩টি Read more

ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
ভৈরবে বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা Read more

কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫
কালিয়াকৈরে জবাইয়ের প্রস্তুতিকালে ৯ ঘোড়া উদ্ধার, আটক ৫

গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে ৯টি ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৭ Read more

আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ Read more

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক
শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের শার্শা পাঁচভূলোট সীমান্ত থেকে দুইটি নাইন এমএম পিস্তল, দুইটি খালি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ
শ্রীপুরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল মাওনা চৌরাস্তা সামান্য বৃষ্টিতেই তলিয়ে গেছে। টানা বৃষ্টির কারণে এলাকাটি পানিতে ডুবে যায়। ড্রেনেজ ব্যবস্থার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন