রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র  ও মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৫ জুন) সকালে সেনাবাহিনী থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক বিক্রির ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। বুধবার রাত ১১ টায় মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালায় সেনা ও র‌্যাব-২ এর যৌথ বাহিনী বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জানা গেছে, যৌথ বাহিনীর কাছে পূর্বেই গোয়েন্দা তথ্য ছিল যে, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকের বড় একটি চালান যাচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে সেনা ক্যাম্পের চারটি ও র‍্যাব-২ এর চারটি দল মিলে একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ১০ জন চিহ্নিত মাদক কারবারি, কিছু মাদক ও বিপুল পরিমাণ মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। জব্দকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ ১৫ হাজার টাকা। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন- মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০), মো. নয়ন (২৩)। মোহাম্মদপুর সেনাবাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত সকলকে এবং জব্দকৃত সমস্ত টাকা পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য র‍্যাব-২ এর কাছে হস্তান্তর করা হয়েছে। যা পরবর্তীতে র‍্যাব আদালতে উপস্থাপন করবে। তিনি আরও জানান, যুব সমাজের অবক্ষয় রক্ষার্থে যৌথ বাহিনীর মাদকবিরোধী এবং সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে এসটিসি
সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের অবস্থান শক্ত করছে এসটিসি

সৌদির হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদরামাউতে নিজেদের অবস্থান শক্তিশালী করছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)। সোমবার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী
জিপিএ-৫ পেয়েও যে কারণে কলেজ পায়নি ৫৭৬৫ শিক্ষার্থী

চলতি বছরের একাদশ শ্রেণি (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনে প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ২৫ হাজার Read more

গাছ চুরির দায়ে বিএনপি সভাপতি ও যুবলীগ নেতা আটক
গাছ চুরির দায়ে বিএনপি সভাপতি ও যুবলীগ নেতা আটক

গাজীপুরে জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলায় ওয়ার্ড বিএনপির সভাপতি ও যুবলীগ নেতাকে আটক করছে পুলিশ।আটককৃত আসামিদের আজ রবিবার (২৭ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন