জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ ও বিচার দাবিতে এবং আহতদের সহায়তার আহ্বান জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।সোমবার (০৭ জুলাই) দুপুরে নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থী থেকে শুরু করে দেশের সব মানুষ ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাঁদের আত্মত্যাগ ভুলে যাওয়া যাবে না। শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। সরকার তাঁদের পাশে আছে, এ সহায়তা যেন অব্যাহত থাকে।’তিনি আরও বলেন, ‘এক বছরের মধ্যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছি। বৈষম্যহীন একটি দেশ গড়তে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় পরিবার যে ঐক্য দেখিয়েছে, তা সারা দেশে ছড়িয়ে দিতে হবে।’পরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা গণস্বাক্ষর বইয়ে স্বাক্ষর করেন।গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং সদস্যসচিব ও সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন মো. অলি উল্লাহ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ গণস্বাক্ষর কর্মসূচি চলবে আগামী ১ আগস্ট ২০২৫ পর্যন্ত।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খামেনেয়িকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে : নেতানিয়াহু
খামেনেয়িকে হত্যার মাধ্যমে যুদ্ধ শেষ হবে : নেতানিয়াহু

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে হত্যা চেষ্টার ইঙ্গিত দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (১৬ জুন) এবিসি নিউজকে Read more

তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা

ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর Read more

সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার
সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য Read more

সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ
সাবেক ভূমিমন্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (২০ Read more

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু
পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর এবং দুই দফা তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শামশাদ আখতার মারা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন