সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই শহিদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাদের বিশ্বাস।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, সরকারি নির্দেশনার আলোকে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানকার সকল সরকারি ও বেসরকারি অফিস এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনোমিত রাখার নির্দেশ দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত নির্দেশনাপত্র যথা সময়ে উক্ত প্রধান শিক্ষককে পাঠানো হয়। কিন্তু এই প্রধান শিক্ষক সরকারি নির্দেশনা উপেক্ষা করে বুধবার (১৬ জুলাই) তার শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করেননি। এ জন্য তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে তাকে ৩ দিন সময় বেধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।এ বিষয়ে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রথমে পুরো বিষয়টি অনিচ্ছাকৃত ভুল বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বুধবার সকালে আমি স্কুলে পৌঁছানোর আগেই সহকারী শিক্ষকরা নিয়মিত দিনের মতো পতাকা উত্তোলন করেন। সরকারি নির্দেশনার বিষয়টি তাঁদের জানা ছিল না। আমি স্কুলে গিয়ে তা বুঝতে পারি এবং পতাকা অর্ধনমিত করার ব্যবস্থা নিই।’তিনি আরও জানান, এই সময়ের মধ্যেই স্থানীয় কয়েকজন শিক্ষার্থী পুরো বিষয়টির ছবি তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন, যার ভিত্তিতেই পরে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৫০ বাংলাদেশিসহ ৬৬২ অভিবাসী আটক

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ১৫০ বাংলাদেশিসহ মোট ৬৬২ বিদেশি অভিবাসী আটক হয়েছেন।গত ২৪ সেপ্টেম্বর Read more

‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’
‘গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা জড়িত কিনা, স্পষ্ট করা দরকার’

গুলশানের চাঁদাবাজির ঘটনায় সরকারের কোনো উপদেষ্টা জড়িত কিনা, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন Read more

গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী
গাজা নিয়ে মোদির নীরবতা কাপুরুষতার চূড়ান্ত বহিঃপ্রকাশ: সোনিয়া গান্ধী

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে “গণহত্যা” বলে আখ্যা দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেসের সাবেক সভানেত্রী ও কংগ্রেস পার্লামেন্টারি Read more

চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
চাকরি হওয়ার পর স্ত্রীকে অস্বীকার, স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় স্বামীর স্বীকৃতি চেয়ে মৌসুমী খাতুন নামের এক নারী সংবাদ সন্মেলন করেছেন। ভুক্তভোগী নারী সোহেল রানা চয়েন নামের এক ছেলেকে বিয়ে Read more

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ইসরায়েলের মুখোমুখি ইতালি। এছাড়া ক্রোয়েশিয়া খেলবে মন্টেনেগ্রোর বিপক্ষে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্লোভেনিয়া।সিপিএলগায়ানা-সেন্ট কিটসসকাল ৬টা, স্টার স্পোর্টস ২ ও Read more

পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প(২০ ইসিবি) কর্তৃক পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন