চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে প্রত্যয় নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত প্রত্যয় (১৭) আলিপুর গ্রামের আসাদুল হকের ছেলে। শুক্রবার দিনগত রাত ১২টার সময় উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রতক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার সময় প্রত্যয় জীবননগর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এ সময় পথচারীরা মুমুর্ষূ অবস্থায় প্রত্যয়কে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে প্রত্যয়কে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার সময় তার মৃত্যু হয়। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, খবর পেয়ে প্রত্যয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ২

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী যাত্রী এবং অপরজন ওই মাইক্রোবাসের চালক। Read more

আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব
আগামীকাল রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করব

এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শুক্রবার (১৭ Read more

উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর জামায়াতের হামলা
উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর জামায়াতের হামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পালিয়ে গেলো জামায়াত নেতাকর্মীরা। Read more

ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর
ওয়াকফ বিল ভারতকে মুসলিম শূণ্য করার গভীর চক্রান্ত: চরমোনাই পীর

ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস মুসলমান জনগোষ্ঠীকে আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন করে তুলবে। ওয়াকবিল ভারতের সংবিধানবিরোধী ও ফেডারেল কাঠামোর Read more

অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, অর্ধলক্ষাধিক জরিমানা ও সরঞ্জাম বিনষ্ট
অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, অর্ধলক্ষাধিক জরিমানা ও সরঞ্জাম বিনষ্ট

মাদারীপুরের শিবচরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সাঁড়াশি অভিযান পরিচালনা । রবিবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযানে তিনটি মামলায় ৪৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন