ভোটে বাধা দেওয়ায় যুবককে ছুরিকাঘাতের ঘটনায় শ্যামনগরে বিএনপি নেতা শাহজালালকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিএনপি।শনিবার (৪ অক্টোবর) বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।শাহজালাল শ্যামনগরের ৪নং নূরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর।বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ অক্টোবর) নূরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তৃণমূল কর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে স্থানীয় নেতা নির্বাচন অনুষ্ঠানে শাহজালাল দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বিতীয়বার ভোট দিতে বাধা দিলে সেখানে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।জেলা বিএনপির বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন পরিপন্থি। যা বিএনপির ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। দলটি একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন, যা অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই প্রেক্ষিতে শাহজালালকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের অনুলিপি পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

 হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক Read more

৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান
৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

তাইওয়ানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাজধানী তাইপেতে কিছু ভবন কেঁপে উঠে ভূমিকম্পের প্রভাবে। সোমবার (০৫ মে) এক প্রতিবেদনে Read more

ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প
ইরানে হামলার ইচ্ছা নেই: ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলার খায়েশ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) পাকিস্তানে নিযুক্ত Read more

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া: ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে টানা তিনদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষে যখন মৃতদেহের সংখ্যা বাড়ছিল, বাস্তুচ্যুত হচ্ছিল Read more

হরমুজের পর ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে: ইরান
হরমুজের পর ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে: ইরান

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন