ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।রবিবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।রিকশাচালক আজিজুর রহমানকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।গতকাল শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।আবেদনে বলা হয়েছে, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সন্দিগ্ধ আসামি মো. আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানার নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলি ভুক্তভোগীর পিঠ দিয়ে ঢুকে গেলে তাৎক্ষণিক পড়ে যান তিনি। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ২ মাস চিকিৎসা শেষ সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন আরিফুল। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ
নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ

নেপালে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল ড্র করেছে। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হলেও, শেষ পর্যন্ত তারা গোলের সুযোগ Read more

সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি
সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে মেঘনার শতবর্ষী জমিদারবাড়ি

কুমিল্লার মেঘনা উপজেলায় নীরব ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটি শতবর্ষী জমিদারবাড়ি। একসময় যে স্থাপনা ছিল ঐশ্বর্য, ক্ষমতা ও সামাজিক Read more

সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন
সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির Read more

ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। Read more

ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা
ভারতে এক ম্যাচ খেলতে কত টাকা নেবে আর্জেন্টিনা

আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ভারতের কয়েকটি সংবাদমাধ্যম ম্যাচের ভেন্যু হিসেবে কেরালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন