বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জানান, তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গতকাল ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় এ কে এম শহিদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। আজ তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন।শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ থেকে এ কে এম শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, শাহবাগ এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম তারেক রহমানকে কটূক্তি করছিলেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা তাঁকে আটক করে শাহবাগ থানা-পুলিশে হস্তান্তর করেন।পরে গ্রেপ্তার শিক্ষকের মুক্তি চেয়ে বিবৃতি দেয় বিএনপি। নিজের মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সঠিক হয়নি বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়।বিএনপির বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি মনে করে একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট
সরকার পতনের পর ‘পাল্টে গেছে মুখ, বদলায়নি বালু সিন্ডিকেট

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ও পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু লোপাটের মহোৎসব। এতে করে Read more

কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪
কাশ্মিরে ভয়াবহ মেঘ বিস্ফোরণে নিহত বেড়ে ৩৪

ভারত শাসিত জম্মু-কাশ্মিরের চোশিটি গ্রামে মেঘ বিস্ফোরণে ৩৪ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সেখানে ক্লাউড বার্স্ট বা মেঘ Read more

লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ
লিভারপুলে রেকর্ড ট্রান্সফার ফি’তে ফ্লোরিয়ান উইর্টজ

ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো লিভারপুল। আনুষ্ঠানিকভাবে জার্মান প্লে-মেকার ফ্লোরিয়ান উইর্টজকে দলে ভিড়িয়ে ইংলিশ ক্লাবটি। জার্মান ক্লাব Read more

ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা ছাড়লেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।বুধবার (৩১ Read more

শার্শায় ইজারা হয়নি ১৫ হাট, কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
শার্শায় ইজারা হয়নি ১৫ হাট, কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলা ১৪৩২ সালের জন্য যশোরের শার্শা উপজেলা পরিষদের নিয়মিত ২১টি হাট বাজার বার বার ইজারা বিজ্ঞপ্তি দেওয়া সত্বেও ১৫টি হাট Read more

সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি গ্রেপ্তার

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাকে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়।ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন