জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় গ্রামের একটি পাটক্ষেত থেকে আগুনে পোড়ানো অজ্ঞাত এক নারীর (২৮) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৬ মে) সকাল ৮ টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বগারচরের বান্দেরপাড় গ্রামের বাসিন্দা নূর আলী নামে জনৈক কৃষকের পাটক্ষেতে একটি মরদেহ দেখতে পায় এলাকাবাসী। মরদেহটির মুখমন্ডলসহ শরীরের বেশ কিছু অংশ আগুনে পোড়ানো। মরদেহটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিচয় জানার প্রক্রিয়াও চলমান আছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুরাদনগরে ৬ বছরের শিশু হত্যা, চাচাত ভাই আটক
মুরাদনগরে ৬ বছরের শিশু হত্যা, চাচাত ভাই আটক

কুমিল্লার মুরাদনগরে অমানুষিক নির্যাতনের পর ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাত ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার(১৬ জানুয়ারি) সকালে মুরাদনগর Read more

জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ
জয়পুরহাটে জেলা প্রশাসনের গাড়ির ধাক্কায় আহত ৪, তদন্তের নির্দেশ

জয়পুরহাটে জেলা প্রশাসনের একটি সরকারি গাড়ির ধাক্কায় ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কেউ মামলা না করায় স্বপ্রণোদিত হয়ে তদন্তের Read more

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বার কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে Read more

একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী
একসঙ্গে ২০ জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস দখলদার ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ করেছে। আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) ২০ জিম্মির সবাই Read more

চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২
চকরিয়ায় বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলি ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় দিনাজপুরগামী যাত্রীবাহী বাস এসআই এন্টারপ্রাইজের সাথে চকরিয়ামুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২জন নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন