সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এনসিপি আহ্বায়ক। দলের যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।বার্তায় বলা হয়, নাহিদ ইসলাম শনিবার রাত ১১টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। এ সময় তিনি মঞ্চে বসেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় থামছেই না মৃত্যু মিছিল, নিহত আরও ৪৭
গাজায় থামছেই না মৃত্যু মিছিল, নিহত আরও ৪৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।  এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গাজায় আগ্রাসন শুরুর পর Read more

কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর সমাবেশ
কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর সমাবেশ

টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল খেয়াঘাটে লৌহজং নদীর উপর ফুটওভার ব্রীজ নির্মাণের দাবী সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (৯ মে) বিকেলে পৌরসদরের বাবু Read more

কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে  মো. নোমান (১৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ Read more

মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ Read more

কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক
কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক

হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক।ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্বে ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে কেন হঠাৎ পদত্যাহ করলেন তিনি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন